শিরোনাম
◈ মোদিবিরোধী পোস্টের জেরে গুম করা হয়েছিল: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর ◈ বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, জালানি নিরাপত্তা কৌশলের নতুন রূপ ◈ বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর ◈ সীমান্তে কুমির ও সাপ মোতায়েন ভারতের জন্যে আত্মঘাতী হতে পারে ◈ ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী ◈ নারী সাফ ফুটবল ২৫‌মে শুরু, ভারতের গ্রুপে বাংলাদেশ ◈ কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি ভিন্ন ধরনের সেবা সরাসরি পাবেন: তারেক রহমান ◈ ক্রিকেটের সাথে গলফ খেললে আরও ২ হাজার রান করতে পারতাম: ক‌পিল দেব ◈ দেশে আসছে অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী ◈ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৯:২৩ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৯:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরেশ রাওয়ালের বিরূদ্ধে বাম নেতা সেলিমের মামলা

মিহিমা আফরোজ: বলিউড তারকা ও বিজেপির সাবেক সংসদ সদস্য পরেশ রাওয়াল বাঙালিদের নিয়ে বিরূপ মন্তব্য করায় দেশ-বিদেশের বাঙালীদের মনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। গত মঙ্গলবার আসন্ন গুজরাট বিধানসভার নির্বাচনের প্রচারে গিয়ে এ মন্তব্য করেন তিনি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পরেশ রাওয়ালের বিরুদ্ধে ঝড় তুলেছেন বাঙালীরা। তার এই বিরুপ মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভের আঁচ পেয়ে পরেশ রাওয়াল ক্ষমাও চেয়েছিলেন। এনডিটিভি

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সিপিএমের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোহাম্মাদ সেলিম কলকাতার তালতলা থানায় পরেশ রাওয়ালের বিরুদ্ধে এফআইআর করেছেন। তালতলা থানা পরেশ রাওয়ালকে আগামী ১২ ডিসেম্বর বেলা দুইটার মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। থানা কর্মকর্তারা বলেছেন, হাজিরার দিন তালতলা থানা পরেশ রাওয়ালকে জিজ্ঞাসাবাদ করবে। এ প্রসঙ্গে এখনও মুখ খোলেননি পরেশ রাওয়াল।

পরেশ রাওয়াল মঙ্গলবার গুজরাট বিধানসভার নির্বাচনী প্রচারে গিয়ে কটাক্ষ করেন বাঙালির মাছ খাওয়া নিয়ে। জনসভায় তিনি বলেন, মুদ্রাস্ফীতি সহ্য করতে পারবেন মানুষ। কিন্তু পাশের বাড়িতে যদি রোহিঙ্গা উদ্বাস্তু অথবা বাংলাদেশিরা এসে ওঠেন, তখন গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ ভাজবেন? মূলত তার এই মন্তব্যের পর দেশ-বিদেশে বাঙালীরা প্রতিবাদে ফেটে পড়েন। সম্পাদনা: খালিদ আহমেদ

এমএ/কেএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়