শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৭:৫৮ বিকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ১২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাবনূরের সঙ্গে আড্ডায় তিশা-ফারুকী দম্পতি

শাবনূর- তিশা-ফারুকী

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও গুনি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী দম্পতি বিদেশ সফরে রয়েছেন। জানা গেছে, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ঘুরছেন তারা। সঙ্গে তাদের একমাত্র সন্তান ইলহামও রয়েছে।

গেল ১০ নভেম্বর তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি পোস্ট করে জানিয়েছিলেন, ইলহাম আমাদের নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সফরে, ওর কাজিনদের সঙ্গে দেখা করতে।

সফরে নানা জায়গা ঘুরছেন তারা, দেখা করছেন পরিচিতজন ও স্বজনদের সঙ্গে। সেসব মুহূর্তের ছবিও পোস্ট করছেন তাদের সামাজিকমাধ্যমে।  

সেখান থেকেই এবার জানা গেল, সফরে তিশা-ফারুকী ও ইলহাম দেখা করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের সঙ্গে। শাবনূর দীর্ঘদিন ধরে থাকছেন অস্ট্রেলিয়াতে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে শাবনূর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই আড্ডার কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, তিশা-ফারুকীর সঙ্গে সেই আড্ডায় আছেন আরো কয়েকজন।

তিশা ও ফারুকীর ভেরিফায়েড ফেসবুক পেজ ও অ্যাকাউন্টের টাইমলাইনে ২৭ নভেম্বর পর্যন্ত তদের অস্ট্রেলিয়ার সিডনি থাকার বিষয়টি জানা যায়। শাবনূরের সঙ্গে তোলা ছবিগুলো সেই সময়ের হতে পারে।

এদিকে ৩ ও ৪ ডিসেম্বর তিশা-ফারুকী ও ইলহামকে পাওয়া গেছে নিউজিল্যান্ডের অকল্যান্ডে। সেখানকার বেশ কিছু ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী-নির্মাতা দম্পতি।

এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়