শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০২:৫৬ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক স্ত্রী ও সন্তানকে নিয়ে ফিফা বিশ্বকাপে আমির খান

বিশ্বকাপে আমির খান

ঝুমুরী বিশ্বাস: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান সম্প্রতি কাতারে চলমান ফিফা বিশ্বকাপের খেলা দেখতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তার সাবেক স্ত্রী কিরণ রাও এবং তাদের ছেলে আজাদ রাও খান। নিউজবাংলা২৪

কিছুদিন আগেই মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছিল তাদের। সংক্ষিপ্ত সফর শেষ করে এখন ভারতে অবস্থান করছেন তারা। আমির দেশে ফেরার পর কাতারে তোলা বেশ কিছু ছবি ও ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আমির লুসাইল স্টেডিয়ামের বাইরে কিরণ ও আজাদের ছবি তুলছেন। পরে সে তার ফোন কারও হাতে তুলে দিয়ে ফ্রেমে যুক্ত হন। 

এ সময় আমিরকে কালো কোয়ার্টার প্যান্টের সঙ্গে একটি বেইজ টি-শার্ট পরা অবস্থায় দেখা যায়। আজাদের গলায় ছিল আর্জেন্টিনার পতাকা, আর কিরণ ছিলেন সম্পূর্ণ কালো পোশাকে। আমিরকে শেষবার লাল সিং চাড্ডা সিনেমায় দেখা গেছে। সিনেমাটি বক্স অফিসে ব্যবসা করতে পারেনি। 

জেবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়