শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৬:৫৫ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসিকে ফ্লাইং কিস দিচ্ছেন পরীমণি (ভিডিও)

বিনোদন ডেস্ক:  কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে টিকিয়ে রাখতে তাকেই কিছু একটা করতে হবে, এটা জানতেন লিওনেল মেসি। তিনি করেও দেখিয়েছেন। দ্বিতীয়ার্ধে তার দুর্দান্ত গোলে প্রাণ ফিরে পায় আর্জেন্টিনার সমর্থকরা। এরপর তার পাস থেকেই দ্বিতীয় গোলটি করেন এনজো ফার্নান্দেস। ব্যাস, সমর্থকদের আর কে পায়! উল্লাসে ফেটে পড়েন তারা।

ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা পরীমণি আর্জেন্টিনার অন্ধভক্ত। তবে তার স্বামী অভিনেতা শরিফুল রাজের প্রিয় দল ব্রাজিল। আর তাই রাত জেগে পরী একা খেলা দেখলেও ঘুমাচ্ছিলেন রাজ। খেলার মাঝে রাজকে ঘুম থেকে ডাকার একটি ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা।

 

এরপর মেসি যখন প্রথম গোলটি দেন, সে সময় মেসির একটি ছবি পোস্ট করে পরী লেখেন, ‘মেসি, আই লাভ ইউ।’

ঘন্টা খানিক পর (রাত ৩টা ৩৫ মিনিট) আরেকটি ভিডিও পোস্ট করেন পরী। ক্যাপশনে লিখেছেন, মেসি একটা ভালোবাসা। সঙ্গে লাভের ইমোজি।

মাত্র তিন সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, খেলা শেষে কথা বলছেন মেসি। টিভিতে সেই দৃশ্য দেখে তাকে ফ্লাইং কিস দিচ্ছেন পরী। হাসিতে জানান দিচ্ছেন তার উচ্ছ্বাসের কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়