শিরোনাম
◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ বছর পর পরিচালনায় ফিরছেন অনুপম খের

অনুপম খের

মিহিমা আফরোজ: অনুপম খের ভারতের একজন বিখ্যাত অভিনেতা । তার কৃতিত্বের জন্য বেশ কয়েকটি চলচ্চিত্র ইতোমধ্যেই খ্যাতি অর্জন করেছে। ২০ বছরের ব্যাবধানে তিনি আবারও চলচ্চিত্র পরিচালক হিসেবে ফিরতে চান। ইয়ন

ভারতের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অনুপম খের বলেন, অনেকদিন পর একটি নতুন গল্প নিয়ে আমি চলচ্চিত্র নির্মাণ করতে চাই। আমার ভাগ্নি প্রতিবন্ধী এবং আমার কাছে এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি গল্প রয়েছে, যেখানে দাদা ও তার প্রতিবন্ধী নাতনি একসাথে থাকে। ইতোমধ্যে এই গল্পের একটি সুক্ষ্ম গঠনপ্রণালীও রয়েছে। সম্ভবত এই বছরের শেষে বা আগামী বছরে আমি চলচ্চিত্রের কাজটি শুরু করতে পারি।

অনুপম খের সর্বশেষ ২০০২ সালে ‘ওম জয় জগদীস’ সিনেমার পরিচালনা করেছিলেন। তামিল হরর সিনেমা ‘কানেক্ট’-এ তিনি একজন পুরোহিতের চরিত্রে অভিনয় করেছেন। গজেন্দ্র আহিরের ‘স্বাক্ষর’ সিনেমাতেও তিনি প্রযোজনা ও অভিনয় করেছিলেন। এছাড়াও সংকল্প রেদ্দির ‘আইবি৭১’, সতীশ কৌশিকের ‘কাগজ ২’, কঙ্গনা রানাউতের ‘ইমারজেন্সি’ এবং নিরাজ পান্ডের ওয়েব সিরিজেও তিনি অভিনয় করেছেন। সম্পাদনা: খালিদ আহমেদ

এমএ/কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়