শিরোনাম
◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের ১০০ জার্সি বিতরণ করলেন চিত্রনায়িকা মারজান জেনিফা

মারজান জেনিফা

মনিরুল ইসলাম: মারজান জেনিফা। ‘মুসাফির’ সিনেমার মাধ্যমে ঢালিউড চলচ্চিত্রে আত্মপ্রকাশ। ২০১৬ সালে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। আশিকুর রহমানের পরিচালনায় ‘মুসাফির’ সিনেমায় নায়ক আরেফিন শুভ’র বিপরীতে অভিনয় করেছিলেন মারজান জেনিফা।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ী হিসেবে তিনি ২০১৮ সালে আত্মপ্রকাশ করেছেন। চালু করেছেন ‘মারজান জেনিফা ফ্যাশন’ এবং ‘মারজান জেনিফা মেকওভার স্টুডিও’। 

বুধবার রাতে ২৩ নভেম্বর ‘এমজে ফ্যাশন’ হাউজ ৪র্থ বছর শেষ করে ৫ম বছরে পা রাখলো। এ উপলক্ষে ‘এমজে ফ্যাশন’র পুলিশ প্লাজা শাঁখায় আয়োজন করা হয় জমকালো এক অনুষ্ঠান।

এই মুহূর্তে চলছে কাতার বিশ্বকাপ ২০২২ ফুটবল ম্যাচ। আর মারজানের পছন্দের দল ব্রাজিল, এ কারনে ৪র্থ বছর পূর্তি অনুষ্ঠানে ১০০ জন ব্রাজিল দলের ভক্তদের মাঝে বিতরন করা হয় জার্সি। এছাড়াও তার শো-রুম থেকে একটা জার্সি কিনলে আরেকটা জার্সি ফ্রি এর অফার রয়েছে। এ সময় ব্রাজিলের পতাকা, ফুটবলের মাঠ ও নেইমারের ছবি দিয়ে বানানো কেক কাটেন তিনি, সঙ্গে ছিলেন তার স্বামী জুবায়ের।

মারজান জেনিফা বলেন, আজকে আমার প্রতিষ্ঠানের ৪ বছর পূর্তি উপলক্ষে আমার এই আয়োজন। আমি একজন বাংলাদেশী, আমি আমার দেশকে সবার প্রথম অনেক ভালোবাসি। যেহেতু এখন ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা চলছে, আর ছোটবেলা থেকেই আমি একজন ব্রাজিলের ফুটবল দলের অনেক বড় ভক্ত, আমি ব্রাজিলকে অনেক ভালোবাসি, আজকে আমার সব আয়োজন ব্রাজিল দলকে ঘিরেই। এ কারনে ১০০ জন ব্রাজিল সমর্থকদের আমি ফ্রিতে জার্সি দিয়েছি। 

অনেকেই এসেছে আমার শো-রুমে, আমার ভক্তরা, ব্রাজিল দলের সমর্থকরা তাদের মধ্যেও আরও ২০০ থেকে ২৫০ জার্সি বিতরণ করবো। 

তিনি জানান, এছাড়াও বিশ্বকাপ উপলক্ষে আমার শো-রুম থেকে একটা জার্সি কিনলে অফার চলছে একটা কিনলে আরেকটা ফ্রি এই ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’র অফার চলবে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত।

এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়