শিরোনাম
◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২, ১১:৪৭ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২২, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু পরীর জন্যই রাজের গায়ে আর্জেন্টিনার জার্সি

বিনোদন ডেস্ক: কাতার বিশ্বকাপে অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও নানান উন্মাদনা বয়ে বেড়ায়। এখন চলছে প্রিয় দলের জার্সি, পতাকা কেনার হিড়িক। বাংলাদেশে অবশ্য ফুটবলপ্রেমীদের ৮০ শতাংশই আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি আর নেইমারকে নিয়ে ব্যস্ত। অন্যান্য দলের ভক্তদের খুব বেশি একটা দেখা মেলে না।

বিশ্বকাপকে কেন্দ্র করে ইতোমধ্যেই বাংলাদেশি তারকাদের মধ্যেও রয়েছে বেশ উত্তেজনা। আর তাইতো ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরীফুল রাজ জানালেন তাদের পছন্দের দল ও ফুটবল খেলা নিয়ে ভাবনার কথা।

চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার এ দুই সমর্থক ও দম্পতি একই ছাদের নিচে বাস করেন। বাকযুদ্ধে জড়াচ্ছেন নাকি মাঝে মাঝেই।

তবে আর্জেন্টিনা হেরে যাওয়ায় পরীমণি সামজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিসহ পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে রাজের গায়ে আর্জেন্টিনার জার্সি ও কোলে তাদের সন্তান রাজ্য। ক্যাপশনে পরীমণি লিখেছেন, উনি (রাজ) ব্রাজিল সাপোর্টার (মানে ঘোর ব্রাজিল যাকে বলে)। কিন্তু সে আজ আমার দুঃখ কমাতে আর্জেন্টিনা পরে ফেলছে। কেমনডা লাগে।

এমএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়