শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চট্টগ্রাম-রানং শিপিং রুট চালু করতে আগ্রহী থাইল্যান্ড ◈ ‘ফার্স্ট বাংলাদেশ’ নীতিতে ৬ মাস : কূটনীতিতে কতটা এগোল বিএনপি সরকার? ◈ শীর্ষ নেতৃত্বের বৈঠকেই সমাধান সম্ভব, তারেক রহমানের দ্রুত ভারত সফর চান দীনেশ ত্রিবেদী ◈ উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী ◈ বড় ভূমিকম্পের আগেই মহাপরিকল্পনা সরকারের, ঢাকায় চিহ্নিত ৪৪৫ নিরাপদ আশ্রয়স্থল ◈ রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস: নিরাপদ গণপরিবহনে নতুন দিগন্ত ◈ আরেকটি বড় জয় বাংলাদেশের, মাল‌য়ে‌শিয়া‌কে হোয়াইটওয়াশ কর‌লো জু‌নিয়র টাইগাররা ◈ বাংলাদেশকে অন্য দেশের মতো নয়, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চাই: তারেক রহমান ◈ রাজধানী থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার ◈ বংশালে হেলমেটের গুদামে আগুন, দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২, ০২:৩৯ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২২, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিমকে ‘খোঁচা’ দিয়ে আবারো পরীর স্ট্যাটাস!

মিম-পরী

ডেস্ক রিপোর্ট : ঢাকাই সিনেমার রোমান্টিক দম্পতি রাজ-পরী। একমাত্র ছেলেকে নিয়ে বেশ সুখেই দিন কাটছে তাদের। সম্প্রতি পরীর এক স্ট্যাটাসে আলোচনায় উঠে আসে তাদের দাম্পত্য। সঙ্গে নাম জড়ায় বর্তমান সময়ের সবচেয়ে ব্যবসাসফল নায়িকা বিদ্যা সিনহা মিমের।

গত ৯ নভেম্বর মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে মিমকে উদ্দেশ্য করে পরী লিখেছেন, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল। একই পোস্টে রাজকে উদ্দেশ্য করে নায়িকা লেখেন, এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।

পরীর এমন স্ট্যাটাসের জবাবে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন মিম। যেখানে তিনি উল্লেখ করেন, ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশছোঁয়া সাফল্যে একটা পক্ষ তার পথচলায় ঈর্ষান্বিত হয়ে তাকে থামিয়ে দিতে, তাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে।

তাকে নিয়ে ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করলে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।

রাজ-মিমকে নিয়ে পরীর জলঘোলার কারণে শুরুতেই ভেঙে গেছে ঢালি পাড়ার এই নতুন জুটি। নির্মাতারা রাজ-মিমকে নিয়ে নতুন সিনেমা বানানোর প্রস্তাব দিলেও সেগুলো ফিরিয়ে দেন নায়িকা। তিনি রাজের সঙ্গে আর সিনেমা করতে রাজি নন।

এক সাক্ষাৎকারে মিম জানান, রাজের পরিবারের পক্ষ থেকে যে কথাগুলো ছড়ানো হয়েছে আমি সেগুলোর প্রতিবাদ জানিয়েছি। ওর (রাজ) সঙ্গে নতুন সিনেমা করতে গেলে তার পরিবার থেকে হয়তো আরও ভয়ংকর কিছু ছড়াতে পারে। 

তাতে আমার ও আমার পরিবারের সম্মান ক্ষুণ্ন হবে। সামাজিকভাবে আবারও হেয় হতে পারি, যা আমার ইমেজের সঙ্গে যায় না। তাই ভেবেচিন্তেই এ সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে সোমবার (২১ নভেম্বর) রাতে মিমকে খোঁচা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। তিনি লিখেছেন, ‘শরিফুল রাজ কখনোই একজন নায়িকা নির্ভর আর্টিস্ট না। সরি দিদি।’

সেই স্ট্যাটাসে কোথাও মিমের নাম উল্লেখ না করলেও নেটিজেনদের বুঝতে বাকি নেই পরী কাকে উদ্দেশ্য করে লিখেছেন। কেননা সম্প্রতি রাজের সঙ্গে সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন মিম।

পরীর সেই পোস্টে একজন লিখেছেন, এটা সত্যি। একজন সত্যিকারে শিল্পী কখনোই জুটির ওপর ভিত্তি করে দাঁড়ায় না। সে দাঁড়ায় তার যোগ্যতায়। রাজ সত্যিই নিজের যোগ্যতায় রাজ করতে এসেছে।

আরেকজন লিখেছেন, শরীফুল রাজ নায়ক। তিনি এই শহরে একদিন রাজত্ব করবেন। অন্যজন লিখেছেন, এটা সত্যি, রাজ সেটা প্রমাণ করে দিয়েছেন। 

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়