শিরোনাম
◈ ক্রিস্টাল প্যালেসকে হারা‌লো ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২২, ০৭:৩১ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২২, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে মঞ্চে উঠেও নাচলেন না নোরা ফাতেহি

নোরা ফাতেহি

সঞ্চয় বিশ্বাস: নাচের জন্যই খ্যাতি পেয়েছেন বলিউডে ‘আইটেম গার্ল’ নোরা ফাতেহি। ঢাকায় এসে মঞ্চে নাচ করবেন এমন আশায় ছিলেন তার বাংলাদেশি ভক্তরা। মোটা অংকের টাকা খরচ করে টিকিটও কেনেন অনেকে। তবে না নেচে সন্তুষ্ট ছিলেন সেই অভিনেত্রী। ঢাকাপোস্ট, যুগান্তর

আয়োজক সূত্র জানায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তাদের অনুমতি দেওয়ার সময়ই বলে দেওয়া হয়েছিল- শুধু তথ্যচিত্রের শুটিং হবে, কোনো পরিবেশনায় অংশ নিতে পারবেন না নোরা। প্রশাসনের পক্ষ থেকেও তাদের বলা হয়েছিল, নোরা যেন না নাচেন।

এ বিষয়ে ইশরাত জাহান মারিয়া বলেন, ‘সরকারি প্রজ্ঞাপনে নোরার পারফর্ম করার পারমিশন ছিল না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তা ছাড়া তিনি ৭ ঘণ্টা জার্নি করে এসেছেন। অনেক ক্লান্ত ছিলেন। এ অবস্থায় আমাদেরও তাকে কিছু বলার ছিল না।’

শুক্রবার দুপুরে বাংলাদেশ সফরে আসেন বলিউডের এ নৃত্যশিল্পী। অংশ নেন উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত গ্লোবাল এচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এ। শনিবার অনুষ্ঠান শেষে বিকালে বাংলাদেশ ছাড়ার কথা থাকলেও কাতার বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভোর ৪টায় বাংলাদেশ ত্যাগ করেন জনপ্রিয় এ বলিউড স্টার।

এসবিটু/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়