শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৪১ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব-বুবলীর ছেলের নাম শেহজাদ খান!

বুবলী ও সাকিব

এ্যানি আক্তার: অভিনেত্রী শবনম বুবলীর বেবিবাম্পের ছবি প্রকাশের পর অনেকেরই আগ্রহ সন্তানকে নিয়ে। অনেকে ধারণা করেছেন, মেয়ে হয়েছে তার। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাও জানাতে দেখা গেছে ভক্ত ও তারকাদের। এবার আসল সত্যটা জানা গেল। মেয়ে নয়, পুত্রসন্তানের মা হয়েছেন বুবলী! নিউ ইয়র্কে কালবেলার প্রতিবেদক ওয়ালিউল বিশ্বাস-এর প্রতিবেদনে উঠে এসেছে ২০২০ সালের প্রথমের দিকে। নিউজ বাংলা

বুবলীর ছেলের নাম শেহজাদ খান। বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রীর ঘনিষ্ঠ দুজন। যাদের মধ্যে একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় নানাভাবে সাহায্য করেছেন। সে বলেন, সন্তানের পিতা বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। এ বিষয়টি নিয়ে এখনো কোনো  বক্তব্য দেননি বুবলী। 

নির্মাতা কাজী হায়াতের বীর সিনেমার মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে শেহজাদ খানের জন্ম হয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বীর’মুক্তি পেয়েছে । শেহজাদ খানের বয়স এখন দুই বছরের উপরে। সে এখন তার মায়ের সঙ্গেই ঢাকায় আছে।

২৭ সেপ্টেম্বর বেবিবাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। তিনি বলেন, পারিবারিক ও সামাজিক নিয়ম মেনেই তার বিয়ে ও সন্তান হয়েছে। বিস্তারিত বলার জন্য কিছু দিনের জন্য সময় চেয়ে নেন শাকিবের সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে আসা এই অভিনেত্রী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়