শিরোনাম
◈ রা‌তে ইতা‌লি‌তে শীতকালীন অলিম্পিক গেম‌সের পর্দা উঠ‌ছে ◈ হাজারও মানুষ নির্বিচারে আটক, দেদারসে চলছে মামলা বাণিজ্য, অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনে জিততে উত্তরবঙ্গে চোখ জামায়াতের, রংপু‌রে লাঙলের দুর্গ ভাঙ‌তে চায় তারা ◈ বেনাপোল বন্দরে বাণিজ্য ও যাতায়াত: ৫৭৫ ট্রাক পণ্য, পাসপোর্টধারী ১,৩৯৮ জন ◈ পুরান ঢাকার রঙিন জীবনে ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ১০টি আসনে জয়ের আশা করছে এনসিপি ◈ দুরন্তকে হা‌রি‌য়ে অদম্য টি-টোয়েন্টি ক্রিকে‌টে ধুমকেতুর সুন্দর সূচনা  ◈ বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান ব্রেট লি  ◈ চট্টগ্রাম বন্দর অচল করার অভিযোগে ১৫ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ তদন্তের নির্দেশ ◈ প্রক্টর অফিসের সামনে ভ্রাম্যমাণ দোকান বসালেন ডাকসু সদস্য সর্বমিত্র

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৬:২১ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একজন লিগ্যাসির জন্মদিন

তানযীর তুহীন

এ্যানি আক্তার: ২৬ সেপ্টেম্বর এমন একজন ব্যক্তির জন্মদিন ছিলো যাকে  আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর মাঝেই তিনি নিজেই নিজের পরিচয় হয়ে উঠতে পেরেছেন। মানুষ হিসেবেও যথেষ্ট বিনয়ী তানযীর তুহীন একজন জাত শিল্পী, একটি বিস্ময়কর প্রতিভা।

তানযীর তুহীন একটা লিগ্যাসির নাম। এটি তিনি একাই তৈরি করেছেন। কখনো তার দরাজ কণ্ঠে আমরা শুনেছি রক গান, কখনো রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, কখনো আবার দেশাত্মবোধক গান। আবার কখনো শুনেছি জারি-সারি-ভাটিয়ালি, কখনো-বা লালন গীতি। তিনি আসলে পারেন না কী!

ছোটবেলায় মা চাইতেন ছেলে বড় হয়ে সকল জাগতিক যান্ত্রিকতা থেকে দূরে থাকতে গান শিখুক। মায়ের কথামতো ছেলে গান শিখতে যেত একপ্রকার বাধ্য হয়েই।

বুলবুল ললিতকলা একাডেমি (বাফা) তে নজরুল সংগীত এবং শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ে অধ্যয়ন করেন তিনি। আর সেখানেই ওস্তাদ আখতার সাদমানি, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, নারায়ণ চন্দ্র বসাক এবং ওস্তাদ কিরণ চন্দ্র রায়ের সান্নিধ্য লাভ করেন। সেখান থেকেই শুরু।

গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য বিষয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়