শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২২, ১০:০৭ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২২, ১০:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাতের হোটেল খুলেছেন শুভশ্রী!

শুভশ্রী

নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে হঠাৎ যে কেউ দেখলেই চমকে উঠবে। চুল সাদা, চামড়া কুঁচকে গিয়েছে, চোখে চশমা, বয়স যেন কয়েক গুণ বেড়েছে। ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর পোস্টারে শুভশ্রীকে চেনা খুবই দুস্কর। হিন্দুস্তান টাইমস

শুভশ্রী ‘ভাতের হোটেল' খুলেছেন এই কথাটি একেবারেই মিথ্যা নয়। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’- এই ওয়েব সিরিজের পোস্টার। এটি দিয়েই ওটিটিতে অভিষেক হচ্ছে এই অভিনেত্রীর। শুভশ্রীর এই কাজ নিয়ে উৎসাহ তো ছিলই। তবে তা আরও বেড়ে যায় পোস্টার দেখে। রাজপত্নীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

৫ পূর্ণ করে ৬-এ পা দিয়েছে হইচই। সেই উপলক্ষে তারা ২৫টি নতুন সিরিজ সিনেমার ঘোষণা করেছে। সেগুলোরই একটি এটি। এতে শুভশ্রীর লুক শেয়ার করে স্বামী রাজ চক্রবর্তী ভাসালেন প্রশংসায়। 

রাজ চক্রবর্তী লিখেছেন, নিজেকে ভেঙে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ পঁচাত্তর বছর বয়সী একজন নারীর চরিত্রে অভিনয় করার সাহসিকতাকে আমি কুর্নিশ জানাই হ্যাটস অব গোটা টিমকে। জানি খুব ভালো হবে। অপেক্ষায় রইলাম।

লেখক কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ থেকে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজ। নির্মাণ করেছেন দেবালয় ভট্টাচার্য। সিরিজে শুভশ্রীর স্বামীর ভূমিকায় আছেন পরমব্রত চট্টোপাধ্যায়। দেখা যাবে সোহম চক্রবর্তীকেও।

পরিচালক জানিয়েছেন, পর্দায় ইন্দুবালার বয়স ১৬ থেকে ৭৫ বছর। তবে ইন্দুবালার ২৫-৭৫ দেখানো হবে। এই সিরিজে অভিনেত্রী দুই সন্তানের বিধবা মা। পূর্ববঙ্গ থেকে এসে পশ্চিমবঙ্গের বাসিন্দা হবেন। আর সংসার ও সন্তান পালনের জন্য খুলবেন ভাতের হোটেল। এই মহিলার জীবন-সংগ্রামই ফুটে উঠবে ওয়েব সিরিজে। রিপোর্ট: আলামিন শিবলী, সম্পাদনা: নাহিদ হাসান

  • সর্বশেষ