শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০৬:১৯ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বক্স অফিসে ঝড়, ১১ দিনেই রণবীর সিং ভাঙলেন বাহুবলী ২ এর রেকর্ড

একের পর এক বক্স অফিস রেকর্ড গুঁড়িয়ে দিচ্ছে আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। রণবীর সিং অভিনীত এই স্পাই-অ্যাকশন থ্রিলারটি এবার গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া এর প্রিক্যুয়েল ‘ধুরন্ধর’-এর লাইফটাইম কালেকশনকেও ছাড়িয়ে গেছে।

সিনেমার নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টারের মাধ্যমে জানিয়েছেন যে, ‘ধুরন্ধর ২’ বিশ্বব্যাপী বক্স অফিসে মুক্তির প্রথম ১১ দিনে ১৩৬৫ কোটি রুপি আয় করেছে।

ভারতের বাজারেও সিনেমাটির জয়যাত্রা অব্যাহত রয়েছে। প্রথম সপ্তাহে ৬৩৭ কোটি রুপি আয়ের পর, অষ্টম থেকে একাদশ দিনে যথাক্রমে ৫৩, ৪২, ৬৪ এবং ৭১ কোটি রুপি আয় করেছে ছবিটি। ফলে মুক্তির ১১তম দিন পর্যন্ত ভারতে এই সিনেমার নেট কালেকশন দাঁড়িয়েছে ৮৬৭ কোটি রুপি।

কেবল ভারত নয়, বিদেশের মাটিতেও ইতিহাস গড়েছে এই সিনেমা। স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকার বক্স অফিসে প্রথম ১০ দিনে প্রায় ২২.০১ মিলিয়ন ডলার আয় করে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তকমা পেয়েছে।

দশম দিনে এই অঞ্চলের বক্স অফিসে বড় লাফ দেয় ছবিটি। এদিন প্রায় ২.৬ মিলিয়ন ডলার আয় করার মধ্য দিয়ে এটি আগের কিস্তি ‘ধুরন্ধর’ (২০.৬৫ মিলিয়ন ডলার) এবং দীর্ঘ ৯ বছর ধরে রাজত্ব করা ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (প্রায় ২২ মিলিয়ন ডলার)-এর রেকর্ড ভেঙে দিয়েছে।

বিদেশের মাটিতে আয়ের এই রেকর্ড গড়ার পথে এটি আরও বেশ কিছু বিগ-বাজেটের ভারতীয় সিনেমাকে পেছনে ফেলেছে। এর মধ্যে রয়েছে বাহুবলী ২ (প্রায় ২২ মিলিয়ন ডলার), ধুরন্ধর (২০.৬৫ মিলিয়ন ডলার), কল্কি ২৮৯৮ এডি (১৮.৫৭ মিলিয়ন ডলার), পাঠান (১৭.৪৯ মিলিয়ন ডলার) এর মতো সিনেমাগুলো। 

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়