শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ১২:১০ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতিফ আসলাম আবারও ঢাকায়: ডিসেম্বরে দুটি কনসার্টে মাতাবেন জনপ্রিয় এই শিল্পী

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকায় মঞ্চে গান গাইতে আসছেন। ডিসেম্বর মাসে পরপর দুইটি কনসার্টে পারফর্ম করবেন এই তারকা শিল্পী। একটি আয়োজন করছে ‘মেইন স্টেজ’, আরেকটি চ্যারিটি কনসার্ট আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ নামের প্ল্যাটফর্ম।

‘মেইন স্টেজ’ প্রতিষ্ঠানটি আগামী ১৩ ডিসেম্বর আয়োজন করছে ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। আয়োজকদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকার ১০০ ফিট ও ৩০০ ফিট এলাকার মধ্যবর্তী ‘ঢাকা এরিনা’-তে অনুষ্ঠিত হবে কনসার্টটি। সেদিন বেলা ১টা থেকে দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিষ্ঠানটি লিখেছে, ‘ঢাকা, তোমরা কি প্রস্তুত? এক্স ফোর্স নিয়ে আসছে আতিফ আসলাম লাইভ অ্যাট দ্য মেইন স্টেজ শো! অ্যালার্ম সেট করে রাখুন, দল জড়ো করুন। কারণ এটি হতে যাচ্ছে বছরের সেরা শো।’

আয়োজকদের মুখপাত্র রিসালাত জানান, অনুষ্ঠানটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও নিরাপদভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে ইতোমধ্যে নিয়মমাফিক কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, তরুণদের ইতিবাচক উদ্যোগকে সমর্থন হিসেবে কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা দেবে।

এ কনসার্টের টিকেট ‘চলোঘুরি ডট কম’ ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। দুটি ক্যাটাগরি—‘জেনারেল’ ও ‘ফ্রন্ট ভিআইপি’—এ বিক্রি করা হচ্ছে টিকেট।

অন্যদিকে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মটি এবার আয়োজন করছে চ্যারিটি কনসার্ট ‘ইকোজ অব রেভ্যুলেশন ২.০’। গত বছর গণআন্দোলনে হতাহতদের পরিবারকে সহায়তা করতে তারা ‘ইকোস অব রেভ্যুলেশন’ নামে প্রথম কনসার্টটি আয়োজন করেছিল।

আয়োজকদের একজন জাফর আলী (জাফর সাদিক) জানান, ‘জুলাই শহীদ, আহত ও তাদের পরিবারকে স্থায়ী পুনর্বাসন এবং জুলাইয়ের চেতনাকে উজ্জীবিত করার লক্ষ্যে এবারও দ্বিতীয় কনসার্ট আয়োজন করছি। এখান থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ যাবে “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে”, যা শহীদ ও আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন কর্মসূচিতে ব্যয় হবে।’

এই চ্যারিটি কনসার্টেও আতিফ আসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে। ডিসেম্বরের ১২ থেকে ২০ তারিখের মধ্যে আয়োজন করা হবে কনসার্টটি। খুব শিগগিরই আয়োজকেরা ভেন্যু ও বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবে।

জাফর জানান, কনসার্টে লোকসংগীত, কাওয়ালি এবং দেশি–বিদেশি ব্যান্ডের পরিবেশনা থাকবে। পাশাপাশি থাকবে জুলাই বিপ্লব–সংক্রান্ত আলোকচিত্র, গ্রাফিতি, মঞ্চনাটকসহ শিল্প–সাংস্কৃতিক প্রদর্শনী।

গত বছর ঢাকায় ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ এবং ‘ম্যাজিকাল নাইট ২.০’-তে গান করেছিলেন আতিফ আসলাম।

২০০৩ সালে ব্যান্ড ‘জল’-এর সঙ্গে তার সংগীত ক্যারিয়ার শুরু। এরপর ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’, ‘পেহলি দফা’সহ বহু জনপ্রিয় গান উপহার দেন তিনি। উর্দুর পাশাপাশি হিন্দি, পাঞ্জাবি, বাংলা ও পশতু ভাষাতেও গান গেয়েছেন। অভিনয়েও যুক্ত হয়েছেন কয়েকটি পাকিস্তানি ছবিতে।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়