শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার রুহ ইন্ডিয়ায় আর আমি আমেরিকায়: মাহিয়া মাহির ক্যাপশন ঘিরে তোলপাড় নেটদুনিয়া

কিছুদিন লোকচক্ষুর অন্তরালে থাকলেও আবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। কিছুদিন আগেই নীরবতা ভেঙে তিনি আবারও স্বামী রাকিবের সঙ্গে সংসার জোড়া লাগার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন।

এরপর থেকে বিভিন্ন সময়ের ছবি তিনি তার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছেন। অনুরাগীরাও প্রিয় নায়িকাকে দেখে উচ্ছ্বসিত হচ্ছেন।

বর্তমানে এই নায়িকা অবস্থান করছেন আমেরিকায়। তবে সশরীরে সেখানে থাকলেও তার মন পড়ে আছে পাশের দেশ ভারতে। সম্প্রতি মাহির একটি ফেসবুক পোস্ট ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা।

একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে তাকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। পরনে ছিল স্টাইলিশ লং সুট, আর চোখে কালো রোদচশমা। আমেরিকার রাস্তায় ক্যামেরাবন্দী হলেও ছবির ক্যাপশনটিই মূলত ভক্তদের ভাবিয়ে তুলেছে। ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন, ‘আমার রুহ ইন্ডিয়ায় আর আমি আমেরিকায়।’

নায়িকার এমন রহস্যময় ক্যাপশন দেখে নেটিজেনদের মনে জেগেছে নানা প্রশ্ন। হঠাৎ কেন তার রূহ ভারতে পড়ে রইল, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ভক্তদের অনেকেই মন্তব্যের ঘরে এর কারণ জানতে চেয়েছেন।

একজন লিখেছেন, ‘আর ইন্ডিয়া এবং আমেরিকার মাঝখানে আমরা আছি সবাই বাংলাদেশে।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘শুভ কামনা রইলো সঙ্গে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন।’

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়