শিরোনাম
◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৫ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তান আগমনের অপেক্ষায় ক্যাটরিনা, খবর শুনে যা জানালেন সালমান 

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রথম সন্তানের আগমনের সুখবর ঘোষণা করতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে আনন্দের ঢেউ। সোশ্যাল মিডিয়ায় তাদের ভক্তরা শুধু অভিনন্দনই জানাননি, কেউ কেউ আবার আগত সন্তানের নামের পরামর্শ দিতেও শুরু করেছেন। এর মধ্যেই হঠাৎ টুইটারে ভাইরাল হয়েছে একটি পোস্ট যেখানে দাবি করা হচ্ছে, বলিউড সুপারস্টার সালমন খান নাকি ক্যাটরিনা–ভিকিকে শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা পোস্ট করেছেন। 

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ভিকি–ক্যাটরিনার সন্তান আগমের খব জানানোর পরই পরই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে একটি স্ক্রিনশট, যেখানে দেখা যায় সালমনের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে তাদের ছবি শেয়ার করে অভিনন্দন জানানো হয়েছে। পোস্টটি দেখে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা রসিকতা ও আলোচনা। কেউ লিখেছেন, এটা তো আসল নয়। আবার কেউ মন্তব্য করেছেন, ভাই পোস্ট করে মুছে ফেলেছে। এমনকি একজন লিখেছেন, ভাইজান ভিকির জায়গায় থাকলে ভালো হতো, কিন্তু রাগের কারণে নিজের প্রেমজীবন নষ্ট করেছেন।

ক্যাটরিনা ও ভিকির বিয়ের পর থেকেই গর্ভাবস্থা নিয়ে নানা গুঞ্জন চলছিল। অবশেষে দম্পতি নিজেদের সুখবর প্রকাশ করতেই সোশ্যাল মিডিয়ায় মিষ্টি শুভেচ্ছা ও মিমের বন্যা বয়ে যায়। তবে সালমনের নামে এই অভিনন্দন পোস্টটি সত্যি নাকি ভুয়া তা নিয়ে নেটিজেনদের মধ্যে এখনো চলছে তর্ক-বিতর্ক।

অনেকেই সালমনের অ্যাকাউন্ট চেক করে দেখেছেন, কেউ কেউ দাবি করেছেন পোস্টটি আপলোডের পর মুছে ফেলা হয়েছে। যদিও এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। তবুও এই ঘটনা ঘিরে বলিউডপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বড়সড় কৌতূহল এবং সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল শোরগোল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়