শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ০৪:৪৩ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জায়েদ খানের হাফ প্যান্ট-গেঞ্জি নিয়ে জেমসের প্রশ্ন

চিত্রনায়ক জায়েদ খান নিউ ইয়র্কে থাকেন। আগস্টের আগে একটি শো-এর জন্য উড়াল দিয়েছেন। কিন্তু আগস্ট পরবর্তী সময়ে নিরাপত্তা না থাকার কারণে দেশে আসছেন না এই অভিনেতা। নিউ ইয়র্কে থেকে গোটা যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের শো করে বেড়াচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা।

সম্প্রতি দেশটির মিশিগানে একটি শো ছিল, সেই শো শুরু শেষে জেমসের সঙ্গে নানাভাবেই ছিলেন জায়েদ খান।

সেই অভিজ্ঞতা শেয়ার করেই জায়েদ খান লিখেছেন, ‘আপনার সাথে আড্ডা দিতে গিয়ে সময় যে কখন চলে যায় টেরই পাইনা। আপনার আদর, স্নেহ,শাসন আমাকে গভীরভাবে আবেগপ্রবণ করে তোলে।আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া সবসময়।

জায়েদ খানকে যে জেমস ভীষণ পছন্দ করেছেন সে কথা আয়োজক শুভ কামালের কথাওতে স্পষ্ট। জায়েদ খান হাফ প্যান্ট ও গেঞ্জি কোথা থেকে কিনেছেন এ কথাও মজা করে জানতে চেয়েছেন জেমস। এমনটাই জানিয়ে শুভ কামাল বলছেন, ‘জায়েদ খান ভাই থাকলে যেকোন আড্ডা জমতে বাধ্য। গুরুও (জেমস) কিন্তু জায়েদ খানকে পছন্দ করেন।

তার হাফ প্যান্ট আর গেঞ্জি কোথা থেকে কিনেছেন জিজ্ঞেস করে মজা নিলেন। তারা চুটিয়ে আড্ডা দিয়েছেন। জায়েদ খান পরে আমাকে বললেন- দেখেছেন গুরু আমাকে যেমন আদর করেন, আর কোনও শিল্পী পাবেন না যার সাথে গুরু এমন আপন ভাবে কথা বলেন।’

স্বাভাবিকভাবেই বলা যায় মিশিগানের এই শো জেমস যেমন উপভোগ করেছেন তেমনি উপভোগ করেছেন স্থানীয় বাঙালিরাও। এই আয়োজনে অংশ নিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী চিত্রনায়িকা দীঘি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়