শিরোনাম
◈ ঈদের পর কঠোর ব্যবস্থা: সতর্ক করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী (ভিডিও) ◈ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ◈ সরকারের এক মাসে ব্যাপক অর্জন, তবে সমালোচনাও আছে ◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয়

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫, ০৩:৪৮ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহরুখ খান গুরুতর আহত, ‘কিং’ সিনেমার শুটিং বন্ধ, চিকিৎসার জন্য আমেরিকায় নেওয়া হচ্ছে

শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন বলিউড সুপার স্টার শাহরুখ খান। মেয়ে সুহানা খানের সঙ্গে নিজের নতুন সিনেমা ‘কিং’র শুটিংয়ে ব্যস্ত ছিলেন এ তারকা। এ সময় এ দুর্ঘটনা ঘটে। বেশ কয়েক মাস ধরেই লন্ডনে সিনেমাটির শুটিং চলছে। এর মাঝেই খবর, পেশিতে আঘাত পেয়েছেন কিং খান। পরিস্থিতি এমনই যে মাঝপথে বন্ধ করে দিতে হয়েছে শুটিং। চিকিৎসার জন্য দ্রুত আমেরিকা নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখকে।

জানা গেছে, মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে অভিনেতা একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। সেখানেই স্টান্ট করার সময় আঘাত পান। কিন্তু শরীরের কোথায়, কতটা আঘাত পেয়েছেন, তা প্রকাশ্যে আনা হয়নি। শাহরুখের সহযোগী দলের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি এখনো।

কয়েক বছর ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন শাহরুখ। মনে করা হচ্ছে সে কারণেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় আঘাত পেয়েছেন। কিন্তু আঘাত যাতে গুরুতর হয়ে না ওঠে, সে কারণে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে।

অনেকেই বলছেন, আগামী এক মাস সময় লাগতে পারে সম্পূর্ণ সুস্থ হতে। তারপর পুরোদমে কাজ করতে পারবেন। ‘কিং’ সিনেমা পরবর্তী শুটিং তাই শুরু হবে সেপ্টেম্বর অথবা নভেম্বর থেকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়