শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ১১:০৯ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

অবশেষে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুল নির্বাচিত

মনিরুল ইসলাম: অবশেষে নতুন নেতৃত্ব পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সভাপতি শাহীন সুমন ও মহাসচিব  শাহীন কবির টুটুল নির্বাচিত হয়েছেন।

উৎসবমুখর পরিবেশে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সিনিয়র ভোটারদেরকেও ভোট দিতে  দেখা যাচ্ছে ভোট কেন্দ্রে ।ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল খায়ের বুলবুল, উপমহাসচিব কবিরুল ইসলাম রানা, কোষাধ্যক্ষ সাইমন তারিক, প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী বাবলু, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি বন্ধন বিশ্বাস, সাংস্কৃতিক ও ক্রীড়া মুস্তাফিজুর রহমান মানিক।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ছটকু আহমেদ, শাহাদাৎ হোসেন লিটন, পল্লী মালেক, জাকির হোসেন রাজু, বজলুর রাশেদ চৌধুরী, সাঈদুর রহমান সাঈদ, হাবিবুল ইসলাম হাবিব, জয়নাল আবেদীন (জয় সরকার), গাজী মাহবুব ও ডাঃ বুলবুল বিশ্বাস। 

শুক্রবার (৯ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু।

প্রসঙ্গত, দুই বছর মেয়াদী এই নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। এর মধ্যে মুশফিকুর রহমান গুলজার-সাফিউদ্দিন সাফি প্যানেলে সভাপতি ও মহাসচিব পদপ্রার্থী ছাড়া সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন আবুল খায়ের বুলবুল (সহ-সভাপতি), সালাউদ্দিন (উপ-মহাসচিব), সাইমন তারিক (কোষাধ্যক্ষ), আবদুর রহিম বাবু (সাংগঠনিক), রফিক শিকদার (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), এস ডি রুবেল (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), মুস্তাফিজুর রহমান মানিক (সাংস্কৃতিক ও ক্রীড়া)।

চলতি দায়িত্বে থাকা টানা দুবারের মহাসচিব শাহীন সুমন এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে। তিনি প্যানেল গড়েছেন শাহীন কবির টুটুলকে নিয়ে। এই প্যানেল থেকে সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন মনতাজুর রহমান আকবর (সহ-সভাপতি), কবিরুল ইসলাম রানা (উপ-মহাসচিব), সেলিম আজম (কোষাধক্ষ), ওয়াজেদ আলী বাবুল (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), বন্ধন বিশ্বাস (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), সাইফ চন্দন (সাংস্কৃতিক ও ক্রীড়া)।

  • সর্বশেষ