শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৩০ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেম নিয়ে মুখ খুললেন শাবনূর, প্রেমিক কে?

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। এ নায়িকা অভিনয় থেকে দূরে রয়েছেন বেশ কয়েক বছর ধরেই। সর্বশেষ ২০১৮ সালে তাকে পর্দায় দেখা গিয়েছিল। বর্তমানে তিনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। কয়েক মাস আগে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন। কিছুদিন শুটিংও করেছেন। এরপর বন্ধ হয়ে যায় এর কাজ। আগামীতে আর হবে কিনা, তাও অনিশ্চিত।

এদিকে পর্দায় নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এ অভিনেত্রী। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি ছিলেন মিডিয়ায় আলোচনার শীর্ষে। তবে তিনি নিজেকে সব সময় গোপন রাখতে পছন্দ করতেন। তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে সম্পর্ক এবং পরিবার সম্পর্কে নানা গুঞ্জন ছড়িয়েছে। সেসব নিয়ে এ অভিনেত্রীর কোনো প্রতিক্রিয়া ছিল না।

সহশিল্পীকে জড়িয়ে তার প্রেমের গুঞ্জনও শোনা গেছে। কিন্তু এসব কখনোই গায়ে মাখতেন না। তবে এত বছর পর শাবনূর প্রেম বিষয়ে মুখ খুললেন। জানালেন তার পছন্দের কথা। তিনিও প্রেমে মজেছেন। কে সে প্রেমিক?

শাবনূর বলেন, ‘আমি দেশের বাইরের দুই তারকার প্রেমে মজে আছি। তারা হচ্ছেন টম ক্রুজ ও লিওনার্দো ডিক্যাপ্রিও। তারা যে আমার ক্রাশ, এটা আমার পরিবারের সবাই জানেন। আমার স্কুলপড়ুয়া ছেলেও এটা জানে।’

তিনি আরো বলেন, ‘টাইটানিক দেখার পর লিওনার্দো ডিক্যাপ্রিও আমার ক্রাশ। মনে মনে লিওনার্দো ডিক্যাপ্রিওর নায়িকা হতে না চাইলেও ভালো লাগত! চকোলেট বয় টাইপ ছিল তো! এ টাইপের হিরোরা বরাবরই আমার পছন্দ। আমি সব সময় চকোলেট বয় হিরোদের সঙ্গে কাজ করেছি।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়