শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৬:০৩ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের দাবির পক্ষে রাজপথে সরব শিল্পী সমাজ 

শিমুল চৌধুরী ধ্রুব: [২] কোটা আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিবাদ জানাতে ও তাদের দেওয়া ৯ দফা দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করে দ্বিতীয় দিনের মত রাজপথে নেমেছে শিল্পীরা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের সহিংসতা হত্যা গণগ্রেপ্তার হয়রানীর প্রতিবাদ জানিয়েছে তারা।

[৩] শুক্রবার (২ আগস্ট) রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠের সামনে সকাল থেকেই জরো হন শিল্পীরা। এরপর তারা একটি মিছিল করেন এবং স্লোগানে স্লোগানে শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেন।  

[৪] এদিকে, একই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। একইসঙ্গে সাংস্কৃতিক সমাবেশ করেছে সংগঠনটি। বেলা ১১ টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে তারা।  

[৫] সাংস্কৃতিক সমাবেশে বক্তারা কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে দেশে ছাত্র এবং সাধারণ নাগরিকদের হত্যার প্রতিবাদ জানান। এই ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

[৬] এর আগে বৃহস্পতিবার শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে ‘শিল্পী সমাজের’ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এদিন রাজধানীর ফার্মগেট এলাকায় মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের তারকা শিল্পীরা এতে অংশ নেন। ‘ভয়হীন-ন্যায্য-মানবিক মর্যাদার বাংলাদেশ চাই’, ‘সব হত্যাকাণ্ডের বিচার করো’, ‘হত্যা-সহিংসতা-গণগ্রেফতার-হয়রানি বন্ধ কর’ স্লোগান দেন শিল্পীরা।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়