শিরোনাম
◈ বছরে ১২ হাজার কোটি টাকার বেশি ব্যয়, ঈদের আগে দুই জেলায় মিলবে ফ্যামিলি কার্ড ◈ জাতীয় পার্টি দাবি করেছে, দলটিকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ইংল‌্যা‌ন্ডের কা‌ছে ৫১ রা‌নে হার‌লো শ্রীলঙ্কা ◈ রাজধানীর কলাবাগানে বিএনপি নেতা গুলিবিদ্ধ ◈ হাসিনার ট্র্যাডিশন ভেঙে দলীয় প্রতীক বা কারও ছবি ছাড়াই ভাষণ দিলেন তারেক রহমান ◈ কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন ◈ জাপানমুখী কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, আসছে ৭ দিনের কর্মপরিকল্পনা ◈ পে-স্কেলের দাবি: প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার দাবি ◈ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার সিদ্ধান্ত ◈ আরও ৭১৩ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৭:২১ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা আন্দোলনে নিহতদের জন্য বড় স্যালুট: আশফাক নিপুন

শিমুল চৌধুরী ধ্রুব: [২] নির্মাতা আশফাক নিপুন বলেছেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের জন্য বড় একটা স্যালুট। যারা মারা গেছেন, তাদের পরিবারের ত্যাগের সঙ্গে আর কারও তুলনায় হয় না।’

[৩] বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর ফার্মগেট এলাকায় কোটা সংস্কার আন্দোলরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে শিল্পীদের আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। কোটা আন্দোলনকে ঘিরে ‘হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার-হয়রানির প্রতিবাদ’-এ সংহতি সমাবেশ করেন শিল্পীরা। 

[৪] আন্দোলনকারীরা নতুন করে আগামী দিনের পথ দেখাচ্ছে উল্লেখ করে আশফাক নিপুন বলেন, ‘যার কারণে আজকে আমরা এখানে আসতে পেরেছি। চলচ্চিত্র মিডিয়া ইন্ডাস্ট্রি পিছিয়ে যাওয়ার কোনও ভয় দেখছি না। যে কোনও কিছুর আগে সমাজ ও রাষ্ট্র। সমাজ আর রাষ্ট্র মানবিক হলে, এখন যেখানে আপনাদের মনে হচ্ছে... ব্যবসা-বাণিজ্য ও মিডিয়া ইন্ডাস্ট্রি পিছিয়ে যাচ্ছে, সেটি তখন ৪ গুণ বেশি গতিতে এগিয়ে যাবে।’

[৫] এই সংহতি সমাবেশে অংশ নেওয়ার কারণে কোনও ভয়ে আছেন কি না? এ প্রশ্নের জবাবে আশফাক নিপুন বলেন, ‘আমি সে রকম কিছু মনে করি না...।’

[৬] সমাবেশে আরো উপস্থিত ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম, চলচ্চিত্রকার আকরাম খান, অভিনেতা সিয়াম আহমেদ, ইরেশ জাকের ও তার স্ত্রী মীম, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা, জাকিয়া বারী মম, সাবিলা নূর, নাজিয়া হক অর্ষা, ঋতু সাত্তার, রাকা নওশিন নওয়ার, নাদিয়া, শাহানা রহমান সুমি, নির্মাতা আশফাক নিপুন, সৈয়দ আহমেদ শাওকি, অমিতাভ রেজা, পিপলু আর খান, রেদওয়ান রনি, আদনান আল রাজিব, ওয়াহিদ তারেক, দীপক সুমন, আরমিন মুসা, প্রবর রিপন ও শঙ্খ দাশগুপ্তসহ আরো অনেকে।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়