শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ০৬:০১ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠোঁটের জন্য ট্রোলের শিকার এনা!

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান সময়ের আবেদনময়ী অভিনেত্রীদের তালিকায় প্রথমদিকেই নাম আসে এনা সাহার। মাঝেমাঝেই সামাজিকমাধ্যমে তার লুক রীতিমতো ঝড় তুলে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেন এনা। সেখানে সমুদ্রের পাড়ে এনার খোলা চুলে স্কিন রঙের বিকিনিতে দেখা যায়। 

[৩] আর সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘প্রতিটি দিন একটি ছোট্ট জীবন। একটি ছোট্ট জন্ম, প্রতিটি তাজা সকাল, একটি ছোট্ট যৌবন, প্রতিটি বিশ্রাম এবং ঘুমাতে যাওয়া একটি ছোট্ট মৃত্যু।’

[৪] এনার রূপ নজড় কাড়ে সবার। একজন ক্যাপশনে লেখেন, ‘তুমি সৈকতের রানী’। আরেকজন লেখেন, ‘টলিউডের অন্যতম সুন্দরী নায়িকা তুমি’। আরও একজন লেখেন, ‘সুপার হট! ভীষণ সুন্দর লাগছে’।

[৫] তবে এই ছবিতে প্রশংসা হলেও, ট্রোলের মুখেও পড়েন এনা। তার ছবিতে বেশিরভাগের প্রশ্ন, ‘কীভাবে ঠোঁট এভাবে মোটা হচ্ছে দিন দিন’। এমনকী, ওজন নিয়ে বডি শেমিংয়েরও শিকার হন তিনি। যদিও বর্তমানে শরীরচর্চা করে অতিরিক্ত ওজন অনেকটাই ঝরিয়ে ফেলেছেন।  

[৬] এনা সাহাকে শেষবার দেখা গেছে ‘চিনেবাদাম’ সিনেমাতে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি, প্রযোজনাতেও নেমেছেন তিনি। ‘জারেক এন্টারটেনমেন্ট’ নামে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়