শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ২৯ মে, ২০২৪, ০৫:২৭ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৪, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌসুমী মৌয়ের যৌতুক মামলা, স্বামীর জামিন

শিমুল চৌধুরী ধ্রুব: [২] যৌতুক নিরোধ আইনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন মডেল-উপস্থাপিকা মৌসুমী মৌ (কামরুন্নাহার মৌসুমী) এর স্বামী আরিফ বিল্লাহ হক। বুধবার ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালত-২১ এর বিচারক তাহমিনা হক এ আদেশ দেন।

[৩] আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও মো. বাহাউদ্দিন আল ইমরান। বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এন এম গোলাম জিলানী।

[৪] মামলার বিবরনী থেকে জানা গেছে, ২০২৩ সালের ২০ অক্টোবর আরিফ বিল্লাহ হকের সঙ্গে মডেল ও টিভি উপস্থাপিকা কামরুন্নাহার মৌসুমী ওরফে মৌসুমী মৌ পারাবিরাকিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আরিফ একজন কোচিং শিক্ষক। কৌশলে তিনি তার স্ত্রী মৌ এর কাছ থেকে বিভিন্ন সময়ে সর্বমোট ৭ লক্ষ ৯৫ হাজার টাকা আদায় করেছে। যা যৌতুকের টাকা হিসেবে দাবি করা হয়েছে।

[৫] একইসঙ্গে মামলাতে যৌতুকের টাকার জন্য মৌকে মারধরেরও অভিযোগ করা হয়েছে। তাই গত ১৬ এপ্রিল যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ৩ ধারায় আরিফের বিরুদ্ধে ঢাকার মেজিস্ট্রেট আদালতে নালিশি মামলা দায়ের করেন।

[৬] আদালত সূত্র জানায়, মামলার ধার্য্য তারিখ বুধবার (২৯ মে) আসামিপক্ষের আইনজীবীরা আপোষের শর্তে আদালতের কাছে জামিন প্রার্থণা করেন। আরিফের আইনজীবীরা আদালতকে জানায়, স্বামী-স্ত্রীর মধ্যকার স্বাভাবিক লেনদেনকে যৌতুক হিসেবে তুলে ধরা হয়েছে। টাকাগুলো একপ্রকার ধার হিসেবে নেয়া হয়েছিলো। মোট টাকার বড় একটি অংশ পরিশোধও করা হয়েছে।

[৭] অন্যদিকে, একইদিন বাদী আদালতে উপস্থিত না থেকে সময় প্রার্থণার আবেদন দেন। শুনানি নিয়ে আদালত উভয়পক্ষের আবেদন মঞ্জুর করে পরবর্তি দিন ধার্য্যের আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়