শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৪৪ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে প্রতীক পেয়ে প্রচারণায় মেয়র প্রার্থীরা

শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচনে মেয়র পদে চার প্রার্থীর প্রতীক বরাদ্দের পর পরই  নগরজুড়ে শুরু হয়েছে প্রচার-প্রচারণা। দুপুর ২টার পর মাইকে শুরু হয়েছে ভোট চাওয়া।

[৩] শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন।

[৪] মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন হাতি, সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা পেয়েছেন বাস, বিএনপি থেকে বহিষ্কার হওয়া সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন দেওয়াল ঘড়ি এবং বিএনপি থেকে বহিষ্কার হওয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক। 

[৫] কুসিক নির্বাচনে মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। নির্বাচন ৯ মার্চ ইভিএমে অনুষ্ঠিত হবে। এবার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছেন।

[৬] উল্লেখ্য, ২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। গত বছরের ১৩ ডিসেম্বর সন্ধ্যায় তিনি মারা যান। তার মৃত্যুতে মেয়র পদ শূন্য হয়। শূন্য পদে এই নির্বাচন হচ্ছে। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়