শিরোনাম
◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস ◈ উয়েফা নেশনস লিগে নরওয়ের রোমাঞ্চকর জয়, হালা‌ন্ডের জোড়া গোল ◈ মোবাইল আসক্তিতে বদলে যাচ্ছে শিশুর স্বাভাবিক বিকাশ ও বেড়ে ওঠার পরিবেশ ◈ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে বাতিল হবে ১৪ হাজার প্রবাসীর আবেদন ◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৩, ০১:৩৯ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২৩, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন

এম এম লিংকন: [২] নির্বাচন কমিশন আরো বলছে, দেশের কোনো জেলখানায় বা অন্য কোনো আইনগত হেফাজতে আটক থাকা ব্যক্তি, নিজের ভোটার এলাকার বাইরে অন্য কোনো ভোটকেন্দ্রে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনে থাকা ব্যক্তিও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

[৩] মঙ্গলবার ( ২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের ব্যক্তিদের কেউ ভোট দিতে চাইলে নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পোস্টাল ব্যালট পেপারের জন্য আবেদন করতে হবে। আবেদনে ভোটারের নাম, ঠিকানা এবং ভোটার তালিকায় তার ক্রমিক নম্বর উল্লেখ করতে হবে। রিটার্নিং কর্মকর্তা কোনো ভোটারের আবেদন পাওয়ার পর অনতিবিলম্বে ওই ভোটারের কাছে ডাকযোগে একটি পোস্টাল ব্যালট পেপার এবং একটি খাম পাঠাবেন। ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার পাওয়ার পর নির্ধারিত পদ্ধতিতে ভোট দিয়ে ব্যালট পেপারটি তার কাছে পাঠানো খামে ডাকযোগে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। রিটার্নিং কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া ব্যালটের ফলাফল মূল ফলাফলের সঙ্গে যোগ করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন। 

[৫] এ বিষয়ে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনগুলো প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

[৬] প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ