শিরোনাম
◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০২:৫৮ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী ইশতেহার ঘোষণা নৌকার প্রার্থী লিটনের

মঈন উদ্দীন, রাজশাহী: আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শনিবার (৩ জুন) সকাল ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজে মিলনায়তনে ইশতেহার ঘোষণার পাশাপাশি নগরবাসীর কাছে ভোট ও দোয়া চান তিনি। 

গত সিটি নির্বাচনে মেয়র হয়ে বিজয়ী হওয়ার পর তার ব্যাপক উন্নয়ন চিত্র তুলে ধরে নির্বাচনী ইশতেহারের প্রথমেই তিনি ব্যাপক কর্মসংস্থান এবং বেকারত্ব হ্রাস ও উদ্যোক্তা সৃষ্টির বিষয় তুলে ধরেন। 

এ সময় তিনি অর্থনৈতিক-সামাজিক-মানবিক শান্তিময় ও সমৃদ্ধ মহানগরী গড়ে তোলা, এই মহানগরীকে সমগ্র বরেন্দ্র অঞ্চলভিত্তিক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা, শিক্ষা ও সংস্কৃতি সমৃদ্ধ মহানগরীর বিশেষত্ব অর্জন, মহানগরীর ভৌগোলিক আয়তন ৯৬ বর্গকিলোমিটার থেকে ৩৫০ বর্গকিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করা, রাজশাহী শহরের পাশে জেগে উঠা পদ্মার চরে রিভারসিটি নির্মাণসহ শিক্ষা, স্বাস্থসেবা, শিল্প-ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন, ক্রীড়া-সংস্কৃতি, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উদ্যোগ, সামাজিক সুরক্ষা ও নারী উন্নয়ন, মুক্তিযুদ্ধ ও ঐতিহ্য সংরক্ষণ, প্রবীণ ও শিশুদের বিশেষ প্রণোদনাসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন।

ইশতেহার ঘোষণার সময়, জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ ও ১৪ দলের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়