শিরোনাম
◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম ◈ ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ: ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের অ্যালবিনো ষাঁড়কে কোরবানি’ দেবে বাংলাদেশ ◈ সিলিকন ভ্যালিতে ব্যাপক ছাঁটাই: ভারতীয় টেক কর্মীদের ‘৬০ দিনে চাকরি না পেলে আমেরিকা ছাড়ার’ চাপ

প্রকাশিত : ৩০ মে, ২০২৩, ১০:৫৫ রাত
আপডেট : ৩১ মে, ২০২৩, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন

আওয়ামী লীগের আনোয়ার ও জাতীয় পার্টির বাবুলকে কারণ দর্শানোর নোটিশ  

এম এম লিংকন, আশরাফ রাজু (সিলেট): এ দুই প্রার্থীকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে। সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা চালাচ্ছেন এই দুই দলের মেয়র প্রার্থী। ২১ জুন নিার্বচন অনুষ্ঠিত হতে যাওয়া এই সিটিতে ২ জুন হবে প্রতীক বরাদ্দ। মঙ্গলবার বিকেলে দুই মেয়রপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।

এরআগে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া গাজীপুর সিটি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের এক কাউন্সিলর প্রার্থীর ভোটের মাত্র দুদিন আগে প্রার্থীতা বাতিল করনে নির্বাচন কমিশন। এছাড়া আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে তলব করেন কমিশন।  

সিলেট সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের পাটানো এই নোটিশে উল্লেখ করা হয়, সিটি করপোরেশন আচরণবিধি ২০১৬ এর বিধি ৫ অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে প্রচারণা শুরু করতে পারবেন না।

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র কিনলেও বাছাইয়ে বাদ পড়েন পাঁচজন। এদের মধ্যে তিনজন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। এ অবস্থায় মাঠে-ময়দানে দেখা মিলছে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসানকে।  

এ তিন মেয়রপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি না মেনে প্রচার-প্রচারনা চালানোর অভিযোগ তুলেছে ইসি।  সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএমএল/এসএইচবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়