শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ১১:৪৫ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৩, ০১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে, ভোট দিয়ে জায়েদা খাতুন

স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন ও সাবেক মেযর জাহাঙ্গীর আলম বলেন

এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে জয়দেবপুর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে বহিস্কৃত সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

ভোট প্রদান শেষে জায়েদা খাতুন বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু। কিছু কিছু জায়গায় আমাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে।

এ সময় জাহাঙ্গীর আলম বলেন, বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টকে ভয়-ভীতি দেখানো হচ্ছে। কিছু কিছু কেন্দ্রে এরই মধ্যে আমাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। তবে ভয়-ভীতি দেখিয়ে লাভ হবে নামাঠে নেমেছি শেষ পর্যন্ত মাঠে থাকব। আমি বিশ্বাস করি, প্রশাসনগাজীপুরবাসীকে একটি সুষ্ঠ ভোট উপহার দেবে। শেষ পর্যন্ত ভোটসুষ্ঠ হলে আমাদের বিজয় নিশ্চিত। সম্পাদনা: ইমরান শেখ

প্রতিনিধি/আইএস২

  • সর্বশেষ
  • জনপ্রিয়