শিরোনাম
◈ বিএনপির সরকারকে ইতিবাচকভাবে দেখছে ভারত, তবে কৌশলগত উদ্বেগ চীনকে ঘিরে ◈ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের ঢাকায় পরিচ্ছন্নতা ও নগরসেবা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ◈ জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল ইসি ◈ বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা খরচ ক‌রে‌ছে ব্রাজিলসহ ৩ দেশ: রাস্ট্রপ‌তি হাভিয়ের মিলেই ◈ প্রশাসনে বড় রদবদল, সচিবালয়ে নতুন মুখের অপেক্ষা ◈ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে ◈ রাবিতে শিক্ষার্থীকে মারধর: জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা ◈ খলিলুর রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ, ‘ইতিবাচক অগ্রগতি’র কথা জানালেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ◈ টেকসই কৃষি-সবুজ শিল্পে ঋণ কমেছে, বেড়েছে টেকসই অর্থায়ন

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৩, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২৩, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচন ১৩ মে

আনিস তপন: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা/মহানগর ও উপজেলা কমান্ডের নির্বাচনের তপসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ মে সারাদেশে মহানগর ও উপজেলা কেন্দ্রে এই নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এই তপসিল ঘোষণা করেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন এ নির্বাচন সংক্রান্ত  নির্বাচন কমিশনার সাবেক অতিরিক্ত সচিব এএফএম ইয়াহিয়া চৌধুরী, সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, সাবেক অতিরিক্ত সচিব মো. আনছার আলী খান ও লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস প্রমুখ।

ঘোষিত তপসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৯ মার্চ। খসড়া তালিকা নিয়ে আপত্তি গ্রহণের শেষ সময় ২২ মার্চ এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ এপ্রিল। 

এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৫ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৬ এপ্রিল পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৭ এপ্রিল এবং ১৮ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোট গ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক  মন্ত্রণালয়ের সমন্বিত বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকায় যাদের নাম রয়েছে তারাই মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ভোটার হবেন, প্রাথমিক খসড়ায় যার সংখ্যা ৯৭ হাজার ১১২ জন ।

এটি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়