শিরোনাম
◈ ‌ফিফা ৪০ হাজার কোটি টাকায় বিশ্বকাপ বিক্রি কর‌তে চায়! বিতর্কে জড়িয়ে আ‌ছে ডোনাল্ড ট্রাম্পের নাম  ◈ ইসরায়েলি রাজ‌নৈ‌তিক বিশ্লেষক: নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প উভয়েই পতনের পথে ◈ শ‌নিবার বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সভায় চুড়ান্ত হ‌তে পা‌রে নতুন রাষ্ট্রপতির নাম  ◈ মো‌দি সরকা‌রের বিরু‌দ্ধে আবার আন্দোলনের হুমকি ভারতের ককরোচ জনতা পার্টির ◈ প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ◈ গ্যাস সংকট মোকাবিলায় আমদানিনির্ভর এলএনজি: বৈদেশিক মুদ্রা ও ভর্তুকিতে রেকর্ড চাপের আশঙ্কা ◈ চাকরির স্বপ্নে মানবপাচার, স্ক্যাম সেন্টার থেকে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিরা ◈ ক্রিকেট বিশ্বকাপের দলেও বেশি ক্রিকেটার চাই! ফুটবল বিশ্বকাপ দেখে দাবি অস্ট্রেলিয়ার ◈ ডেসকাটের পর এবার আরেক কোচ ভারতীয় দ‌লের দায়িত্ব ছাড়‌লেন ◈ মেট্রোরেল লাইন-৫: অর্থসংকটে চীনা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রস্তাব প্রত্যাহার

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪১ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ আর নেই

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর মগবাজারের ইনসাফ আল বারাকা হাসপাতালে মারা যান তিনি।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একান্ত সচিব মো. রুহুল আমিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৫ জানুয়ারি ইউনাইটেড হাসপাতালে সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফের হার্টে অপারেশন করা হয়। কিন্তু হার্ট রেট কম থাকায় হার্টে পেসমেকার বসানো হয়েছিল।

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বর্তমানে দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যান, জাতীয় শিশু সংগঠন ফুলকুড়ির সভাপতি এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ বিষয়ক উপদেষ্টা।

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ জন্ম ১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি। তিনি অ্যাডভোকেট হিসেবে কর্মজীবন শুরু করেন এবং হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হন। পরে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হন। পরবর্তীকালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়