শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ১৭ মে, ২০২৪, ০৩:৪২ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৪, ০৩:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর-৪ আসনের সংসদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি: [২] ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছে ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমান সুমন। 

[৩] শুক্রবার (১৭ মে) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

[৪] সংবাদ সম্মেলনে মোখলেছুর রহমান অভিযোগ করেন- সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সন তফসিল ঘোষণার পর থেকে প্রায়শ নিজ বাড়ীতে অবস্থান করে তার পক্ষের প্রার্থীর হয়ে কাজ করতে স্থানীয় নেতাকর্মীদের চাপ প্রয়োগ করছেন। এমনকি তিনি স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করে প্রতিপক্ষের কর্মীদের হয়রানি করছেন বলেও অভিযোগ তোলেন তিনি। 

[৫] এসময় তিনি (মোখলেছুর রহমান) সাংসদের বিরুদ্ধে প্রধাণমন্ত্রীর সাথে তোলা সেলফি বিশেষ উদ্যেশ্য সাধনে নিজ পক্ষের নেতাকর্মীদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন। 

[৬] মোখলেছুর রহমান বলেন, সাংসদের মদদে তার পক্ষের নেতাকর্মীরা প্রতিপক্ষের (মোখলেসের) কর্মীদের মারধর ও নির্বাচনের পরে দেখে নেয়ার হুমকি দেয়া হচ্ছে। এবিষয়ে নির্বাচনে অভিযোগ দেয়া হলেও তিনি প্রতিকার পাচ্ছেননা বলে অভিযোগ করেন।

[৭] সাংবাদিক সম্মেলনে ভাঙ্গা উপজেলা আ'লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়