শিরোনাম
◈ উচ্চ শিক্ষায় বিদেশযাত্রার ক্ষেত্রে টাকার বি‌নিম‌য়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্টের জমজমাট ব্যবসা! ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: জড়িতদের ছাড় নয়, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা, বিল দাখিলে মানতে হবে ৭ শর্ত ◈ শাহজালাল বিমানবন্দরে পণ্য চুরি: ভারতের একটি কারাগারে বন্দি আমদানিকারক, নেপথ্যে কারা? (ভিডিও) ◈ হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই  মিলবে পুরস্কার ◈ রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ ◈ আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ◈ বাজার স্থিতিশীল রাখতে সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার ◈ সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু ◈ বদলাচ্ছে না শাহজালাল বিমানবন্দরের নাম, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৩৭ রাত
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়েটে দুই দিনব্যাপী “বিল্টেক ফেস্ট ৫.০” শুরু

জাফর ইকবাল, খুলনা: [২] খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী “বিল্টেক ফেস্ট ৫.০” শুরু হয়েছে। 

[৩] ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে অডিটরিয়ামে ফেস্টটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। 

[৪] অনুষ্ঠানে চীফ প্যাট্রোন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফেস্টের আহবায়ক ও বিইসিএম বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ইকরামুল হক, ফেস্টের সম্পাদক ড. মোঃ হাবিবুর রহমান সবুজ, সহকারী অধ্যাপক অয়ন সাহা, প্রভাষক শুভ দীপ দত্ত প্রমূখ।

[৫] বিল্ডিং ইঞ্জিনিয়ারিং ও কন্সট্রাকশন ম্যানেজমেন্টের বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে “বিল্টেক ফেস্ট ৫.০” বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্ট ও ওয়ার্কশপে সাজানো হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, কন্সট্রাকশন ম্যানেজমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইউআরপি এবং আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীরা এই ফেস্টে অংশ নেয়। 

[৬] বিল্ডিং ইঞ্জিনিয়ারিং ও কন্সট্রাকশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্ভাবনীমূলক চিন্তাধারা ও কাজের বেশি বেশি সুযোগ করে দেয়া এই ফেস্টের প্রধান উদ্দেশ্য। প্রতিযোগিতামূলক ইভেন্টগুলো মেকানিক্স মেনিয়া, পোস্টার প্রেজেন্টেশন, ক্যাড মাস্টার, টেকনিক্যাল রাইটিং, ভিজুয়াল রেন্ডারিং, ম্যানেজমেন্ট মাস্টারমাইন্ডসহ বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

[৭] দুই দিনব্যাপী “বিল্টেক ফেস্ট ৫.০”এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান শুক্রবার বিকালে অনুষ্ঠিত হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ