শিরোনাম
◈ সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা দেবে বিএসবিআরএ ◈ দিল্লি হাইকোর্ট-বিমানবন্দরসহ সরকারি দপ্তরে বোমা হামলার হুমকি ◈ জুমার আজান শোনা যায়নি কলকাতার বহু মসজিদে, আতঙ্কে মুসলিমরা   ◈ অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে করা টেস্ট সেঞ্চু‌রি বাবা-মাকে উৎসর্গ কর‌লেন তান‌জিদ হাসান তামিম  ◈ মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের ◈ মির্জা ফখরুল থেকে মান্নান ভূঁইয়া : বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ ◈ সরকারের ৬ মাসে মোটামুটি সব লক্ষ্যই পূরণ হয়েছে: রিজভী ◈ লাইসেন্স ছাড়া ঢাকায় রিকশা নয়, আসছে অঞ্চলভিত্তিক চলাচল ব্যবস্থা ◈ সিটি থেকে পৌরসভা, চলতি অর্থবছরেই ৫ স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৫ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোথাও বই পৌঁছাতে দেরি হলে অবশ্যই দেখব: শিক্ষামন্ত্রী

ডা. দীপু মনি

মাজহারুল ইসলাম: চাঁদপুর সার্কিট হাউসে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যে সকল শিক্ষার্থীদের বই দেওয়া বাকি ছিল, তাদেরকে ২৫ তারিখের মধ্যে সমস্ত বই দিয়ে দেওয়ার কথা ছিল। কাজেই কোথাও যদি বই পৌঁছাতে দেরি হয়ে থাকে অবশ্যই আমি তা দেখব।

চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ওয়েবসাইটে প্রতিটি বই দেওয়া আছে, এরপরও যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে, তাহলে শিক্ষকরা সেখান থেকে শিক্ষার্থীদের পড়াতে পারেন। শুধু জ্ঞানভিত্তিক নয়, দক্ষতাভিত্তিক, সফটস্কিল ও মূল্যবোধ শেখার মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্মার্ট নাগরিক হয়ে উঠবে।

এ সময় শিক্ষামন্ত্রী আরো বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালী সুখি স্মার্ট বাংলাদেশ হবে। আমাদের সমস্ত সেবা, কাজ এবং বিজ্ঞান-প্রযুক্তি যা কিছু আছে, সকল প্রযুক্তি নিয়ে মানুষ দক্ষ হয়ে উঠবে। যত স্বচ্ছতা ও জবাবদিহিতা ও সেবার মান আছে, তা নিশ্চিত হবে। কাজেই স্মার্ট বাংলাদেশ মানে সেই বাংলাদেশ, যেখানে প্রত্যেকটি নাগরিক স্মার্ট নাগরিক হবেন।

এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়