শিরোনাম
◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৫১ বিকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমজী ক্যান্টনমেন্ট কলেজে নবীন-বরণ অনুষ্ঠান

নবীন-বরণ

মাসুদ আলম: আইএসপিআর জানায়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসের প্রাণকেন্দ্রে অবস্থিত যা ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা-এই তিনটি বিষয়কে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে কলেজের শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হয়।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণিতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠান বুধবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

একাদশ শ্রেণির নবাগত প্রায় ২০০০ শিক্ষার্থীর আনুষ্ঠানিক বরণ উৎসবের মাহেন্দ্রক্ষণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ শুধু লেখাপড়ায় নয়; বরং শৃঙ্খলা আর সহশিক্ষা কার্যক্রমেও এ প্রতিষ্ঠান দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করেছে। ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ২৩১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসসহ ২১৪৮ জন জিপিএ ৫ অর্জন করে।

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কলেজসমূহের মধ্যে মোট পাঁচ বার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ এবং স্নাতক, স্নাতকোত্তর ও বিবিএ পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পারফরমেন্স র‌্যাংকিংয়ে ঢাকা অঞ্চলে তিনবার সেরা দশে স্থান পেয়েছে। যার ফলে আদমজী ক্যান্টমেন্ট কলেজ দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে।

এমএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়