শিরোনাম
◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:১৮ বিকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুবিতে সহকারী প্রক্টরকে লাঞ্ছিত, ২ ছাত্রলীগ নেতাকে শোকজ 

২ ছাত্রলীগ নেতা

মাহমুদুল হাসান, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) সহকারী প্রক্টর ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অমিত দত্তকে লাঞ্ছনার অভিযোগে সেই দুই ছাত্রলীগ নেতাকে শোকজ নোটিশ দিয়েছে প্রশাসন। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপাচার্যের সাথে প্রক্টরিয়াল বডির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী দুই কার্যদিবসের মধ্যে 'দায়িত্ব পালনকালে সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না কেন?' এই মর্মে যৌক্তিক কারণ দর্শাতে বলা হয়।

শোকজ প্রাপ্ত দুই ছাত্রলীগ নেতা হলেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী।

গত সোমবার (৩০ জানুয়ারি) রাত নয়টার দিকে বঙ্গবন্ধু হলে রুমে অবস্থান করাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ মঞ্চ কুবির কয়েকজন নেতাকর্মীর সাথে ছাত্রলীগের দ্বন্দ্ব হয়। ওইসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রক্টরিয়াল বডি উপস্থিত হলে একপর্যায়ে সহকারী প্রক্টর অমিত দত্তকে 'তুই' সম্বোধন করে মারার জন্য তেড়ে আসার অভিযোগ উঠে দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এই অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন শোকজের সিদ্ধান্ত নেয়।

শোকজ পাওয়ার বিষয় জানতে চাইলে অভিযুক্ত দুই নেতা এনায়েত উল্লাহ ও সালমান চৌধুরী বলেন, প্রশাসনের দেওয়া শোকজ লেটার আমরা হাতে পেয়েছি আজকে দুপুরে। আগামীকালের মধ্যে আমাদের যৌক্তিক ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। আমরা এটার উত্তর আজকে অথবা কালকের মধ্যে দিবো।

এবিষয়ে সালমান চৌধুরী আরো বলেন, এই আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ। একজন শিক্ষক কী ধরণের এজেন্ডা নিয়ে আমাদেরকে এমন একটি শোকজ দিলো সেটা বুঝতে পারছি না। আমাদেরকে কেন এধরণের বিতর্কিত কর্মকান্ডের মধ্যে ফাঁসানো হচ্ছে সেটার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিবো।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, এমন ঘটনা কেন করেছে এর সঠিক কারণ জানতে চেয়ে ওদের দুইজনকে শোকজ লেটার দেওয়া হয়েছে। তাদের দেওয়া এনসারের পর যদি অভিযোগ সত্যি হয় তাহলে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, ০২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকাল চারটার মধ্যে কারণ দর্শানো জন্য বলা হয়েছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ