শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৩, ০৯:০৫ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৩, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবিতে ভর্তির সনদ ও কাগজপত্র জমা ৯ ফেব্রুয়ারির মধ্যে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

অপূর্ব চৌধুরী, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের সনদপত্র ও নির্ধারিত কাগজপত্র নিজ নিজ বিভাগ এবং ইনস্টিটিউটে জমা দিতে হবে। আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে হবে শিক্ষার্থীদের।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এই বিষয়টি নিশ্চিত করেন। এর পূর্বে গতকাল বৃহস্পতিবার রেজিস্ট্রার দপ্তর থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক স্বাক্ষরিত প্রবেশ পত্র, অনলাইন (http://admission.jnu.ac.bd/) থেকে প্রিন্টকৃত ফরম, সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি কিংবা সমমান পরীক্ষার মূল সনদপত্র ও নম্বরপত্র এবং প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি এবং এইচএসসি কিংবা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও রেজিষ্ট্রেশন কার্ড ও প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। ফাঁকা আসন পূরণে এ পর্যন্ত ৯টি মেধা তালিকা প্রকাশ করা হলেও আসন পরিপূর্ণ হয়নি।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়