শিরোনাম
◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় পেট্রোবাংলা ◈ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে যুদ্ধে টানতে চায়: রাশিয়া ◈ ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কী কমে আসছে? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ, কয়েকদিন পর সুফল পাবে জনগণ ◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৪:৪৭ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জায়েদ সাসটেইনেবিলিটি পুরস্কার

বাংলাদেশের মর্যাদা বিশ্ব পরিমণ্ডলে আরও উজ্জ্বল হয়েছে: মোমেন

এ কে মোমেন

কূটনৈতিক প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে সংযুক্ত আরব আমিরাতের সম্মানজনক ‘জায়েদ সাসটেইনেবিলিটি পুরস্কার’ অর্জন করায় বাংলাদেশের মর্যাদা বিশ্ব পরিমণ্ডলে আরও উজ্জ্বল হয়েছে।

বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজের বিজয়ী দল ও প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মডেল ইউনাইটেড নেশনস এসোসিয়েশনের কয়েকজন নির্বাহী সদস্য শিক্ষার্থী সাক্ষাত করেন। এ সময় মন্ত্রী তাদের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠাটির বিজয়ী দলসহ সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি দুটি ক্যাটাগরিতে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান ‘জায়েদ সাসটেইনেবিলিটি পুরস্কার’ অর্জন করায় বাংলাদেশের মর্যাদা বিশ্ব পরিমণ্ডলে আরও উজ্জ্বল হয়েছে। 

তিনি বিজয়ী দলের উদ্ভাবনী কাজের প্রশংসা করে বলেন, এই সফলতা দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও তাদের মেধার সর্বোত্তম ব্যবহার ও সৃষ্টিশীলতার মাধ্যমে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল করতে উৎসাহিত করবে।

টিআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়