শিরোনাম
◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা ◈ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশসহ বিশ্বে যেসব প্রভাব পড়তে পারে ◈ দেশের সব ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা ◈ জ্বালানি সংকটের আতঙ্কে স্টেশনে ভিড়, সরবরাহে শর্ত দিল সরকার ◈ ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা ◈ দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান ◈ নারী এ‌শিয়া কা‌পে উত্তর কোরিয়ার কাছে ৫ গো‌লে হার‌লো বাংলাদেশ 

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৪:০৫ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুকে ডিগ্রি দিতে ঢাবির বিশেষ সমাবর্তন মার্চে

বঙ্গবন্ধুকে ডিগ্রি দিতে ঢাবির বিশেষ সমাবর্তন

জেরিন আহমেদ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর 'ডক্টর অব লজ (অনারিজ কজা)' (মরণোত্তর) ডিগ্রি প্রদানের জন্য আগামী মার্চ মাসে বিশেষ সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত হয়। সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগের প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।

সিদ্ধান্তের বিষয়ে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিশেষ সমাবর্তনের দিন ও তারিখ ঠিক হয়েছে, তবে এখনো চূড়ান্ত বলতে পারছি না। তবে আগামী মার্চ মাসের ২৮ থেকে ৩০ তারিখের মধ্যে বিশেষ সমাবর্তনটি অনুষ্ঠিত হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক (ডিজি) টেড্রোস আধানম গেব্রেইসাস বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ সমাবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা রাখছি।

গবেষণায় প্লেজিয়ারিজম ঠেকাতে 'দ্য রুলস ফর দ্য প্রিভেনশন অব প্লেজিয়ারিজম' শীর্ষক নীতিমালা নিয়ে আলোচনা এবং একাডেমিক কাউন্সিলে সংশোধন সাপেক্ষে এর অনুমোদন দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন মাকসুদ কামাল।

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, প্লেজিয়ারিজমের একটি নীতিমালা তৈরি করা হয়েছে। সংশোধন সাপেক্ষে নীতিমালাটি একাডেমিক কাউন্সিলে গৃহীত হয়েছে। সংযোজন বা বিয়োজন করা যায় কিনা তার জন্য শিক্ষকেরা ভাববেন। এ জন্য আমরা দু’সপ্তাহ সময় রাখব। তাদের (শিক্ষকদের) মতামত অনুযায়ী এই নীতিমালা চূড়ান্ত বাস্তবায়নের জন্য সিন্ডিকেটে যাবে।

জেএ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়