শিরোনাম
◈ মে‌সির দাপ‌টে বড় জয় ইন্টার মায়া‌মির ◈ ইরা‌নের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুর দিকে তাক করে রাখা হয়েছে: অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ◈ ইং‌লিশ লি‌গে দারুণ এক জয় পে‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ হামে মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি, সমালোচনা এড়াতে স্বাস্থ্য অধিদপ্তর কম দেখাচ্ছে ◈ গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাক জ্বালিয়ে দিল জনতা ◈ সান্ডারল‌্যা‌ন্ডে হোঁচট খে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ বিশ্বকাপে মে‌ক্সি‌কো‌তে এক মাস শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দেওয়া হবে ◈ আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন থালাপতি বিজয়, উপস্থিত থাকবেন রাহুল গান্ধী ◈ শুভেন্দুর নেতৃত্বে আস্থা, প্রশংসায় শেখ হাসিনা ◈ ড্রোনের পর এবার সমুদ্রের নিচে তুরস্কের নতুন ‘গোপন ঘাতক’, উন্মোচিত প্রথম দেশীয় মিনি-সাবমেরিন

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহাগ, সচিব ইমরান হুসাইন 

আহ্বায়ক সোহাগ, সচিব ইমরান হুসাইন 

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সময়ের আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ সোহাগ রাসিফকে আহ্বায়ক ও সমকালের প্রতিনিধি ইমরান হুসাইনকে সদস্য সচিবের এর দায়িত্ব দেয়া হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন মানবকন্ঠের ক্যাম্পাস প্রতিনিধি মিনহাজুল ইসলাম ও দৈনিক স্বদেশে প্রতিদিনের ইয়াসিন আরাফাত সবুজ।

এদিকে মঙ্গলবার আহবায়ক কমিটির সদস্যরা ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান৷ এসময় সাংবাদিক সমিতির আরও বেশি কিছু সদস্য উপস্থিত ছিলেন। 

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০২০-২১ কমিটির মেয়াদ গত ১ সেপ্টেম্বর শেষ হয়। সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ মোতাবেক সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী ১৫ কার্য দিবসের মধ্যে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করবে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়