শিরোনাম
◈ নুসরাত হত্যা মামলা: সিরাজসহ ২ জনের ফাঁসি বহাল, ৪ জনের যাবজ্জীবন ◈ বার্সেলোনার বড় জয়, এল‌চে‌কে গোল বন‌্যায় ভাসা‌লো ◈ যে কারণে বিএনপি মিডিয়া সেল থেকে অব্যাহতি দিল তানিম সুফিয়ানীকে ◈ রংপুরে শিক্ষক ও স্ত্রী-সন্তানদের হত্যার ঘটনায় আদালতে দুই আসামির স্বীকারোক্তি ◈ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার, গুরুত্ব পাচ্ছে দ্রুত চিকিৎসা ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের অনির্দিষ্টকাল বিনাবিচারে আটক বন্ধের আহ্বান এইচআরডব্লিউর ◈ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের পরাজ‌য়ে লাভ হ‌লো ভারতের  ◈ দেশজু‌ড়ে খুন বাড়ছে, জনমনে উদ্বেগ! ◈ শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে সরকারের নতুন পরিকল্পনা ◈ শিশু সবজি খেতে চায় না কেন, অভ্যাস বদলাতে যা করবেন

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ১২:৩০ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরাম কুমিল্লার বর্ণাঢ্য অভিষেক

শাহাজাদা এমরান, কুমিল্লা: ৪র্থ গ্রেড ও সবাইকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির দাবি জানিয়েছেন ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের নেতৃবন্দ। ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরাম কুমিল্লা জেলা কমিটির অভিষেক অনুষ্ঠানে এই দাবি জানান তারা। 

শনিবার সন্ধ্যায় কুমিল্লা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে আলোচনা, সংগীত পরিবেশন ও প্রীতিভোজের মাধ্যমে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কুমিল্লার আঞ্চলিক পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী, কুমিল্লা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিনসহ বিভিন্ন কলেজর অধ্যক্ষরা, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শওকত হোসেন মোল্লা,কোষাধ্যক্ষ কামাল আহমেদ, ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান লিখন, সাধারণ সম্পাদক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মাছুম মিল্লাত মজুমদার। 

অনুষ্ঠানের আহবায়ক ছিলেন জুবাইদা নূর খান। অভিষেক অনুষ্ঠানে ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরাম কুমিল্লার নতুন কমিটির সভাপতি মো. কবির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল কাদের এবং সদ্য সাবেক কমিটির সভাপতি ড. আবদুল লতিফ ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী অতিথিদের অভ্যর্থনা জানান। আলোচনা শেষে শিক্ষকরা সংগীত পরিবেশন করেন।

প্রতিনিধি/এসবি২

  • সর্বশেষ