শিরোনাম
◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা!

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬, ০৩:৪৭ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বদলাচ্ছে শিক্ষাব্যবস্থা মূল্যায়ন, অভিন্ন প্রশ্নে হবে বোর্ড পরীক্ষা : শিক্ষামন্ত্রী

দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা এখন থেকে অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিভিন্ন বোর্ডে প্রশ্নের মান ও কাঠিন্যের ভিন্নতা দূর করে সারা দেশে অভিন্ন মূল্যায়ন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। আসন্ন 'প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট' (বালক ও বালিকা) এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম'-এর চূড়ান্ত আয়োজন সম্পর্কে তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, "এতদিন কোনো বোর্ড তুলনামূলক সহজ এবং কোনো বোর্ড অপেক্ষাকৃত কঠিন প্রশ্নে পরীক্ষা নিত। এক দেশে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ভিন্ন প্রশ্নপত্রে হওয়া যৌক্তিক নয়।" তিনি আরও উল্লেখ করেন যে, বিশ্বের বিভিন্ন দেশে ইংরেজি মাধ্যমের 'ও' ও 'এ' লেভেল পরীক্ষাও একইভাবে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়।

চলতি বছরের এসএসসি পরীক্ষা নিয়ে সন্তোষ প্রকাশ করে আ ন ম এহছানুল হক মিলন জানান, সবার সহযোগিতায় এবারের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি। তিনি ঘোষণা দেন, "এসএসসি পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে।"

সেশনজট কমানোর পরিকল্পনার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সিলেবাস শেষ হওয়ার পরপরই পাবলিক পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে এক বছর আগেই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা ৬ জুন শুরু হবে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়