শিরোনাম
◈ কলড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ ◈ বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের ◈ ডিভি লটারি ২০২৭: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না জানা যাবে আজ ◈ চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক ◈ তাহসিফ সুরির সুরতহাল প্রতিবেদন: শরীরে আঘাতের চিহ্ন নেই, নাক দিয়ে রক্ত বের হচ্ছিল ◈ জাপান ৪ দিনের সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষের আগে ভারতের সঙ্গে আলোচনায় চাপ দিচ্ছে বাংলাদেশ ◈ নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি ◈ ‘আমার ছেলেকে হত্যা করে লাশ নদীতে ফেলা হয়েছে’: তাহসিফের বাবা (ভিডিও) ◈ তদন্তের আগে মৃত্যুর কারণ বলা সম্ভব না, সব বিষয় জেনে কথা বলবো: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ১২:৩৮ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ হারানোর পর ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদ হারানোর পর এক ফেসবুক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

বুধবার (৪ মার্চ) কেন্দ্রীয় ছাত্রদল তাকে সাময়িক অব্যাহতি দেওয়ার পর দেওয়া ওই পোস্টে তিনি জানান, পদ না থাকলেও দলের কর্মী হিসেবে পরিচয় দিতেই তিনি গর্ববোধ করেন।

হামিম তাঁর পোস্টে লেখেন, ২০১২ সালে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে ২০১৭ সালে কলেজ জীবন পর্যন্ত কোনো পদ ছাড়াই তিনি ছাত্রদলের রাজনীতি করেছেন। বর্তমান সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘জানতে পারলাম, কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আমি এ দলের একজন কর্মী, এতটুকু পরিচয়ই আমার জন্য প্রচণ্ড গর্বের, আলহামদুলিল্লাহ।’

পদ হারানোর পরও দলের প্রতি অনুগত থাকার এমন বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Advertisement

এর আগে একই দিনে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হামিম ছাড়াও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব মো. মাহদীজ্জামান জ্যোতিকেও সাময়িক অব্যাহতি দেওয়ার তথ্য জানানো হয়। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় সংসদ এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

  • সর্বশেষ