শিরোনাম
◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাকৃবিতে আড়াই হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের গণইফতার

রায়হান আবিদ, বাকৃবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় আড়াই হাজারেরও বেশি শিক্ষার্থীদের নিয়ে গণইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর থেকেই ইফতার উপলক্ষে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দলে দলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে উপস্থিত হতে থাকে। বিকেল থেকেই মসজিদ প্রাঙ্গণ হয়ে ওঠে লোকে লোকারণ্য।

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি কৃষিবিদ আবু নাসির ত্বোহা বলেন, রমজান মাসে তাকওয়া অর্জনের লক্ষ্যেই আমরা ইফতার বিতরণের এই উদ্যোগ নিয়েছি। তাকওয়া অর্জনের অন্যতম উপায় হলো নিজের খাবার ও আনন্দ-বেদনা অন্যের সাথে ভাগ করে নেওয়া। আমাদের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি করা। এমন আয়োজনের মাধ্যমে আমতা এই বার্তা দিতে চাই যে রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী একটি খেজুর বা এক গ্লাস পানি দিয়ে হলেও যেন আমরা অন্যের পাশে দাঁড়াই। এই শেয়ার করার মানসিকতার মাধ্যমেই মুসলমানদের ইফতারের যে সুন্দর সংস্কৃতি, তার প্রকৃত বিকাশ ঘটবে ইনশাআল্লাহ।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি কৃষিবিদ আবদুল্লাহ আল মঈন বলেন, রমজান মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের ও উৎসবের একটি মাস। তবে বাকৃবিতে সুবাদে অনেক শিক্ষার্থীকেই পরিবার ছেড়ে দূরে থাকতে হয়, যার ফলে ইফতারের সময় তারা ঘরের সেই আমেজটুকু মিস করেন। আমাদের এই ইফতার আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থী ভাইদের মাঝে পরিবারের সাথে ইফতার করার সেই চিরচেনা অনুভূতিটুকু ফেরাতে যথাসম্ভব চেষ্টা করা। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রতিটি অনুষদ বা হল ভিত্তিক এমন উদ্যোগ গ্রহণ করত, তবে আমাদের এই একাকীত্ব ও পরিবারের অভাববোধ অনেকাংশেই দূর হতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়