শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৯:১৬ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলটিমেটাম শেষ হওয়ার আগেই ঘটনাস্থলে ঢাবি প্রক্টর: অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ জানালেন শিক্ষার্থীদের

যৌন হয়রানি করার অভিযোগে গ্রেপ্তার শিক্ষকের বিষয়ে পদক্ষেপ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনকে ১৫ মিনিটের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপাচার্যের কার্যালয়ের সামনে সমাবেত হয়ে এ আলটিমেটাম দেন তারা।

শিক্ষার্থীদের এ আলটিমেটাম শেষ হওয়ার আগেই ঘটনাস্থলে উপস্থিত হন ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এ সময় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান শিক্ষার্থীরা।

তখন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষককে বিভাগের ক্লাস-পরীক্ষা থেকে বিরত রাখা হয়েছে। একই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলেছে। কমিটির প্রতিবেদন পেলে সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে।

আদালত তার জামিন নামঞ্জুর করেছেন।’ 

শিক্ষার্থীদের আরেক প্রশ্নের জবাবে ঢাবি প্রক্টর বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো চাপের কাছে মাথানত করবে না। বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার্থে প্রশাসন সব চাপ মোকাবেলা করবে।’ 

এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীর পক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইনজীবী নিয়োগের দাবি জানালে ঢাবি প্রক্টর বলেন, ‘বিষয়টি বিবেচনা করা হবে।

আগামীকাল উপাচার্যের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো যাবে।’

জানা যায়, দীর্ঘদিন ধরে পুরুষ শিক্ষার্থীদের বিভিন্নভাবে যৌন হয়রানি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিম। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কিরে শিক্ষার্থীরা।

পরে ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও করে সমাবেশ করে তারা। 

এ সময় শিক্ষার্থীরা জানান, অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে। তারা বলেন, ১৫ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের সামনে এসে অভিযোগ শুনতে হবে এবং প্রশাসন কী পদক্ষেপ তা জানাতে হবে।

সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ