শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৪, ১১:৫৫ রাত
আপডেট : ১৬ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় সুখবর এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জন্য

ভোগান্তি কমাতে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাও সরকারি কর্মচারীদের মত ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পরিশোধের উদ্যোগ নিয়েছে সরকার। 

স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইএফটিতে পরিশোধের উদ্যোগ নেয়ার পর এ উদ্যোগ নেয়া হল। এ উদ্যোগ বাস্তবায়ন হলে ৮ হাজার ২২৯টি বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার ১ লাখ ৭৯ হাজার ২১৭ জন শিক্ষক-কর্মচারীর প্রতি মাসের ১ তারিখ বেতন-ভাতা ইএফটিতে পাবেন।

গতকাল শুক্রবার (৪ অক্টোবর) রাতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। দ্যা ডেইলি ক্যাম্পাসের করা প্রতিবেদন থেকে বিস্তারিত তুলে ধরা হলো-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার উপপরিচালক মো. আবুল বাসার বিষয়টি নিশ্চিত করে জানান, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা যাতে খুব সহজেই মাসের ১ তারিখে বেতন-ভাতা পান সেজন্য এই সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এদিকে ইএফটিতে মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধের বিষয়ে আলোচনা করতে আগামী ৭ অক্টোবর (মঙ্গলবার) এক কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন এবং সভাপতিত্ব করবেন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. বেগম শাহনওয়াজ দিলরুবা খান ও সামসুর রহমান খান। এছাড়াও অর্থ মন্ত্রণালয়, আইবাস++, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত থাকবেন।

এদিকে এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইএফটি পরিশোধের ঘোষণা আসছে বলে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদ।

 

  • সর্বশেষ