শিরোনাম
◈ এশিয়ার উন্নয়ন মডেলের ‘শেষ ভরসা’ কেন হতে পারে বাংলাদেশ? এআই যুগে শিল্পায়ন নিয়েই বড় প্রশ্ন ◈ যে কারণে ১০ কোটি ডলারের বিমান নিজেই ধ্বংস করে মার্কিন বাহিনী ◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৪:১৮ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ ও পদযাত্রা

সাজ্জাদুর রহমান, বেরোবি: [২] আবু সাঈদ সহ অন্যন্যা শহিদদের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে ও শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আশে পাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবকরা।

[৩] আজ সকাল ১১ টায় শুরু হয় সমাবেশে প্রথমে বক্তব্য ও পরে পদযাত্রা। পদযাত্রা টি আবু সাঈদ চত্বর থেকে শুরু হয়ে মডার্ণ মোড়ে যায় এবং আবু সাঈদ চত্বরে এসে শেষ হয়। 
 
[৪] গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জান্নাত সৃষ্টি বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথম এমন হয়েছে যে সাধারণ শিক্ষাথীদের কে পুলিশ হত্যা করেছে। আমরা এর ন্যায্য বিচার চাই। তাছাড়া ক্যাম্পাসে সুষ্ঠুভাবে চলার জন্য এ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। 

[৫] এছাড়াও অন্যন্য শিক্ষার্থীরা বলেন, তাছাড়াও,আমাদের বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ ভাই কে পুলিশ মেরেছে। কিন্তু এজহারে তারা তা লেখিনি। বরং এর কারণে বিভিন্ন শিক্ষার্থীকে মামলায় আসামি করেছে। এমনকি তারা ১৭ বছরের ছেলেটি মাহিম কেও বাদ দেয় নি। আমরা সুষ্ঠু বিচার চাই।

[৬] একাউন্টটিং এন্ড ইনফরমেশন বিভাগের প্রধান উমর ফারুক বলেন, ছাত্রদেরকে গ্রেপ্তার করে এ আন্দোলন কে প্রতিহত করা যাবে না। বাংলা বিভাগের প্রধান তুহিন ওয়াদুদ বলেন, বর্তমান যে ছাত্রদের আন্দোলন চলছে তা বাংলাদেশকে শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে নতুন করে পথ দেখাবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়