শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৭:০২ বিকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্দোলনের ছবি-ভিডিও পোস্ট করায় রাবির সাবেক শিক্ষার্থী গ্রেপ্তার

এম শামীম, রাবি: [২] কোটা সংস্কার আন্দোলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক এক শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

[৩] সোমবার (২৯ জুলাই) নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে কয়েকজন সাদা পোশাকধারী তাকে তুলে নিয়ে যায়। পরে বিস্ফোরক মামলায় তাকে কোর্টে চালান করে মতিহার থানা পুলিশ। 

[৪] রাবির সাবেক ওই শিক্ষার্থীর নাম রাশেদ রাজন। তিনি ক্যাম্পাস সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। তিনি টানা ৫ বছর ক্যাম্পাস লাইভে কাজ করছেন।

[৫] রাশেদ রাজনের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, গত ২৯ জুলাই সারাদেশের শিক্ষার্থীদের একাত্মতা পোষণ করে শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এমন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন রাশেদ রাজন। এছাড়াও বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করায় তাকে ডিবি পরিচয়ে নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে ৩০ জুলাই তাকে কোর্টে চালান করে দেওয়া হয়।

[৬] এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, রাশেদ রাজন ক্যাম্পাসে দীর্ঘদিন সাংবাদিকতা করায় সকলের সাথেই ভালো সম্পর্ক বজায় ছিলো। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করে নিজেও দেশজুড়ে গণহত্যার প্রতিবাদ করছেন। আমরা তার গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। 

[৭] এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোবারক পারভেজ বলেন, রাশেদ রাজন নামের ওই শিক্ষার্থীকে ডিবি পুলিশ আটক করেছিলেন। পরে মতিহার থানায় পাঠানো হলে সেখান থেকে তাকে কোর্টে চালান করা হয়। বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: এম খান

প্রতিনিধি/একে

  • সর্বশেষ