শিরোনাম
◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৫:৫৫ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকদের মৌন মিছিল 

জাবি প্রতিনিধি: [২] দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে মৌন মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা৷ 

[৩] বৃহস্পতিবার(১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে 'জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম' ব্যানারে একটি মৌন মিছিল শুরু হয়৷ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়ক হয়ে নতুন কলভবনের সামনে এসে শেষ হয়৷ পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষকবৃন্দরা৷ 

[৪] সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নূরুল ইসলাম বলেন,'শিক্ষার্থীরা নায্য দাবি আদায়ের জন্য একটা আন্দোলন করছিল। সেই আন্দোলনকে নসাৎ করার জন্য পুলিশ হামলা করেছে৷ বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা জানাই৷' 

[৫] সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামছুল আলম বলেন,'পুলিশের এ ধরনের হামলার প্রতি আমরা ধীক্কার জানাই। এই প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসন বলতে কিছুই ছিল না৷ প্রশাসনের কর্তা-ব্যক্তিদের কেউ ছিল না৷ কেন তাদের এতো ভয়? তারা গদি টিকিয়ে রাখার জন্য পুলিশকে হামলার নির্দেশ দিয়েছে৷ তারাই হামলার আমন্ত্রণ জানিয়েছে৷ আমাদের ক্ষমতালোভী কিছু শিক্ষক রয়েছেনন, তারাই কাজগুলো করে যাচ্ছেন৷' সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়