শিরোনাম
◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০২:৫৯ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাসড়ক অবরোধ করে ইবি শিক্ষার্থীদের সাংস্কৃতিক আয়োজন

মোস্তাক মোর্শেদ ইমন, ইবি: সরকারি চাকরীতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে সাংস্কৃতিক আয়োজনে প্রতিবাদ জানাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। ষষ্ঠ দিনের মতো আন্দোলনে অংশ নিয়েছেন তারা। সকাল সন্ধ্যা বাংলা ব্লকেডে অবস্থানকারী আন্দোলনকারীরা যেন মনোবল না হারায় সে জন্য স্লোগানের পাশাপাশি প্রতিবাদী গান, কবিতা আবৃতি, গদ্যনৃত্যসহ নানা সাংস্কৃতিক আয়োজন করা হয়। 

বুধবার (১০ জুলাই) সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কটি অবরোধ করা হয়।

এতে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে দুর্ভোগে পড়েন এই সড়কের যাতায়ত করা বহু যাত্রী। এর আগে এদিন সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। পরে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমবেত হয়। 

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদেরকে আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

অন্যদিকে হাইকোর্টের স্থিতিতাদেশের বিষয়ে আন্দোলনে উপস্থিত বক্তারা বলেন, ঝুলানো কোনো আদেশ নয় চূড়ান্ত রায় আমাদের পক্ষে না আসা পর্যন্ত এই আন্দোলন চলবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়